নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। বিনোজন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। পরিবারের অন্যায় আবদার সব সময় মেনে নেবেন না। সন্তানের কর্মক্ষেত্রে পদোন্নতি হলে দূরে বদলির যোগ লক্ষ্য করা যায়। বয়স্ক বাবা-মায়ের একাকীত্বের জন্য কিছুটা সময় তাদের সঙ্গে কাটাবার চেষ্টা করুন। টাকা-পয়সার ব্যাপারে সতর্ক থাকুন। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন্য ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
