সপ্তাহের শুরুতে আর্থিক ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি। এই সপ্তাহে বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দ্দি-কাশিতে কষ্ট পেতে পারেন। উচ্চ-রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। নব বিবাহিতদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
