বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি। নতুন কোনো ব্যবসায়ী পরিকল্পনা সাফল্য পেতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বাজার সম্বন্ধে সম্যক ধারণা থাকা প্রয়োজন। ব্যবসায়ীদের এই সময় পাওয়া টাকা আদায় হতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে বদনাম কুড়াতে পারেন। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। হঠাৎ জাতকের মানসিক অবসাদের জন্য কর্মক্ষেত্রে অশান্তি। নিকট আত্মীয়-স্বজনের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে বিরোধ বাঁধতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
