Hashtagintro

সিঁদুর খেললেন কোয়েল, নুসরতের ‘ভালোবাসায়’ রাঙা যশ, রাজের সঙ্গে উমাবরণ শুভশ্রীর

আজ উমার কৈলাসে ফেরার পালা। মায়ের বিদায়বেলায় ভারাক্রান্ত সকলেই, তবে প্রতিবারের মতো এবারেও টলিউড তারকারা দেবীবরণের পর সিঁদুরখেলায় মেতেছেন। মল্লিক বাড়ির পুজোয় আত্মীয়-পরিজনদের সঙ্গে সিঁদুর খেললেন কোয়েল। অ্যালেন পার্কের পুজোর দশমী উদযাপনে হাজির মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে একঝাঁক টলিউড অভিনেত্রী। অন্যদিকে উমাবরণ করে সিঁদুরে রাঙা যশরত থেকে রাজশ্রী- এককথায় দশমীতে সিঁদুরে রাঙা টলিউড।

পুজোর ক’টা দিন সুপারস্টারের তকমা ছেড়ে কোয়েল মল্লিক বরাবরই ‘ঘরের মেয়ে’ হিসেবে ধরা দেন। এদিনও তার অন্যথা হয়নি। আগত অতিথিদের আপ্যায়ণ থেকে শুরু করে দেবীবরণ সেরে বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানের হাত ধরে বিসর্জনে যাওয়া, সব আচার পালনেই দেখা গেল কোয়েলকে। উমার বিদায়বেলায় সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর সকলকে আনন্দে রাখবেন।’ মল্লিকবাড়ির বিসর্জনে নাতি কবীরের সঙ্গে ঢাকের তালে পা মেলালেন রঞ্জিত মল্লিকও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

অ্যালেন পার্কের সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, দর্শনা বণিক-সহ টলিপাড়ার অনেকেই। কখনও ঢাকের তালে মাততে দেখা গেল ঋতুপর্ণা-অপরাজিতাকে, তো কখনও বা মিমিকে দেখে জড়িয়ে ধরলেন লকেট চট্টোপাধ্যায়। সিঁদুর খেলার পাশাপাশি ফ্রেমবন্দি হল নায়িকাদের সখ্যতার মুহূর্তও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ইন্ডাস্ট্রিতে ফিসফাস, সামনের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি। অতঃপর ‘আইবুড়ো’ হিসেবে নায়িকার শেষ পুজো। পরনে হলুদ শাড়ি,গোলাপি ব্লাউজ। সনাতনী সাজে ‘হবু কনে’ মিমি চক্রবর্তীর থেকে চোখ ফেরানো যেন দায়। সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর মন্তব্য, “আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দিনটা এমন একটা দিন যখন মায়ের জন্যসত্যিই খুব মন খারাপ করে। প্রতিবছর অপেক্ষা করা। তারপর মা আসেন আর তাড়াতাড়ি চলে যান। কিন্তু আসছে বছর আবার হবে। মাকে এটাই বলব যাতে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এবছরটা যেন সকলের খুব ভালো কাটে। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা।”

অন্যদিকে, ডায়মন্ড সিটিতে নিজেদের আবাসনের পুজোয় সিঁদুর খেলায় মাতলেন যশ-নুসরত। একে-অপরকে সিঁদুরে রাঙালেন, কখনও বা গাঁদার মালা গলায় পরস্পরের হাত ধরে উপহার দিলেন রোম্যান্টিক মুহূর্ত। যশরতের লেন্সবন্দি ভালোবাসার মুহূর্ত দেখে অনুরাগীরাও সিঁদুরে রাঙা শুভেচ্ছা জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ফি বছরের মতো এবারেও আরবানার পুজো মণ্ডপে উমাবরণ সারলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী। দিন কয়েক আগেই তাঁদের মন কষাকষির জল্পনা চাউড় হয়েছিল টলিপাড়ায়। যাবতীয় গুঞ্জন উড়িয়ে এবার দশমীতে আদ্যোপান্ত পারিবারিক মুহূর্ত ফ্রেমবন্দি করলেন শুভশ্রী। যেখানে কখনও দেবীবরণের পর মায়ের কাছে পরম শান্তির আশ্রয় নিতে দেখা গেল শুভশ্রীকে তো কখনও বা নজর কাড়ল রাজের পাশে সিঁদুরে রাঙা নায়িকার হাসিমুখ। মেয়ে ইয়ালিনীও খুদে পায়ে মায়ের মতো আলতায় সেজেছে। সেসব ছবি-ভিডিও আপাতত সোশাল পাড়ায় চর্চায়। জমজমাট দশমী উদযাপন টলিপাড়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language