Hashtagintro

সিজেপি বিক্ষোভ সমর্থনে আটকের পর শরীরে একাধিক ক্ষত, আমিরের ভাইজির ভিডিও ঘিরে শোরগোল

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আমির খানের ভাইঝি জায়েন মেরি খান। অভিনেতা ইমরান খান-সহ তাঁর প্রেমিকার পাশাপাশি আটক করা হয় তুতো বোন জায়েনকেও। যদিও কয়েক ঘণ্টা পরই প্রত্যেককেই মুক্তি দিয়েছে মুম্বই পুলিশ। বাড়ি ফিরে জায়েন সোশাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন তা ঘিরে দানা বাঁধছে রহস্য।

শরীরের একাধিক স্থানে ক্ষত। কয়েক সেকেণ্ডের ভিডিওতে একটি শব্দও খরচ না করে হাতে-পায়ের ক্ষতস্থানগুলো দেখিয়েছেন আমিরের ভাইজি। এরপরই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আটক অবস্থায় প্রতিবাদী কণ্ঠ রোধ করতে কোনওরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন জায়েন? এই ক্ষত দেখে অনেকেই আবার মনে করছেন, ধরপাকড়ের সময় ধস্তাধস্তি বা অন্য কোনওভাবেও আঘাত পেতে পারেন।

আটক হওয়ার পর শরীরে আঘাতের দাগগুলো প্রকাশ্যে এনেছেন জায়েন মেরি খান। মুহূর্তের মধ্যে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অতঃপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং আটকের পরিস্থিতি নিয়ে উঠছে নানান প্রশ্ন। জায়েনের শরীরে ঠিক আঘাতের কারণ এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে জায়েনের এই পোস্ট মুম্বইয়ের বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, শনিবার আটক হওয়ার পর সোশাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন ইমরান ও তাঁর বান্ধবী। পুলিশের ভ্যানের ভিতরে বসে থাকা নিজের একটি ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়ি করে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে’! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিয়োতে পুলিশকর্মীদের উদ্দেশ্যে ‘জয় হিন্দ’ স্লোগান দেন ইমরান। সেই সঙ্গে আরও বলেন, “কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তা আমি জানি না। ওঁরা আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভ্যানে বসতে বলে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zayn Khan (@zaynmarie)

আরও জানান, প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের ভ্যানে ঘুরিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভ্যানে ওঠার আগে ইমরান স্পষ্ট করে দেন, তিনি কোনও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে বিক্ষোভে যোগ দেননি। একজন সাধারণ নাগরিক হিসেবেই তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গাওদেবী থানায় ইমরান-সহ আটক হওয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language