Hashtagintro

সিনেমার সাইড এফেক্ট! ‘হনুমান অংশ’ দেখেই নিম করোলি বাবার আশ্রমে মানুষের ভিড়, পরিচালকের সতর্কবাণী…

‘মির্জাপুর: দ্য মুভি’, ‘আওয়ারাপন ২’-কে টেক্কা দিয়ে বক্স অফিসে ‘হনুমান অংশ’য়ের জয়জয়কার অতীত। অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’র সঙ্গেও শুরু হয়েছে জোর টক্কর। যাকে বলে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই! ‘হনুমান অংশ’র বক্স অফিস আয় উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। ছবি মুক্তির দেড় মাস পরও দর্শকের উন্মাদনায় এতটুকু ঘাটতি হয়নি। সিনেমার প্রতি সাধারণ দর্শকের আকর্ষণ যেমন বাড়ছে ঠিক তেমনই উত্তরাখণ্ডের নিম করোলি বাবার আশ্রমে উপচে পড়ছে ভিড়। শয়ে শয়ে ভক্ত পৌঁছেছেন কাইঞ্চি ধাম। এমতাবস্থায় ভক্তদের উদ্দেশে পরিচালক বিশাল চতুর্বেদীর পরামর্শ, নিম করোলি বাবার দর্শনে যাওয়ার আগে পরিস্থিতি দেখে নিন।

‘হনুমান অংশ’ ছবির সৌজন্যেই কাইঞ্চি ধামের সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। একেই বলে সিনেমার সাইড এফেক্ট। সমাজমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সিনেমাটি দেখার পর হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডের নিম করোলি বাবার আশ্রমে পৌঁছেছেন। ভিড় ক্রমশ বাড়তে থাকায় খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক। কাইঞ্চি ধামে পৌঁছানাোর আগে সেখানের পরিস্থিতি সম্পর্কে আগে খোঁজ নিয়ে তারপর যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিচালক বিশাল চতুর্বেদী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr Vishal Chaturvedi (@filmervishal)

এখানে অবস্থিত আধ্যাত্মিক আশ্রম ও হনুমান মন্দিরের সঙ্গে রয়েছে নিম করোলি বাবার বিশেষ যোগ। ছবি মুক্তির পর তাঁর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানের প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে। রবিবার সন্ধ্যায় পরিচালক বিশাল চতুর্বেদী ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় মাত্রাতিরিক্ত ভিড় নিয়ে নিজের বক্তব্য রাখেন।

তিনি বলেন, “এই মুহূর্তে কাইঞ্চি ধামে প্রচণ্ড ভিড় হচ্ছে। অনেকেই বলছেন, হনুমান অংশ ছবিটি দেখার পর মানুষ সেখানে পৌঁছে গিয়েছেন। যদি সত্যিই সেটা হয়ে থাকে বা না-ও হয়ে থাকে তবুও বলব আমাদের সকলের উচিত সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে তারপর যাওয়া। অতিরিক্ত ভিড় এড়াতে আমার মনে হয় এই মুহূর্তে সেখানে না যাওয়াই ভালো। পরিবারের শিশু ও মহিলারা যাতে শ্বাসকষ্টের মতো পরিস্থিতির মুখোমুখি হন বা যানজটে আটকে পড়েন সেটা অবশ্যই ভাবা উচিত। এই পরিস্থিতি এড়িয়ে নিম করোলি বাবার অন্যান্য আশ্রম, বৃন্দাবন যাওয়া ভালো।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language