Hashtagintro

সিরাজকে বসানোর কারণ ব্যাখ্যা গিলের, টেস্ট ড্রয়ের পর কোভিড আমলের নিয়ম বদলের ডাক!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা হয়নি মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। ভারতের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অখুশি দেশের ক্রিকেটভক্ত থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ‘হিন্দু-মুসলিম’ বিতর্কও শুরু হয়েছে। প্রথম টেস্ট শেষে সেই নিয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ঠিক কেন বাদ দেওয়া হয়েছে সিরাজকে? শুধুই কি ফর্ম? নাকি নেপথ্যে কোনও কারণ?

গিল জানিয়েছেন, সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। কারণ, সিরাজ শুধু দলের গুরুত্বপূর্ণ বোলারই নন, তাঁর ঘনিষ্ঠ বন্ধুও। তবে গিল ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সাম্প্রতিক ফর্মকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সংবাদ সম্মেলনে গিল বলেন, “সিরাজ আমার খুব ভালো বন্ধু। ওকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা সত্যিই অনেক কঠিন ছিল। আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। ভারতীয় দলে আমার শুরুর দিনগুলো থেকেই ওকে চিনি।”

এটা ঠিক যে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সিরাজ ছন্দে ছিলেন না। তিন টেস্টে মাত্র পাঁচটি উইকেট পেয়েছিলেন সিরাজ। সেই কারণেই তারকা পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। গিল জানিয়েছেন, বাদ দেওয়ার আগে সিরাজের সঙ্গে কথা বলেছিলেন। গিল জানান, “টেস্টের আগে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। কেন এমন সিদ্ধান্ত নিয়েছি, সেটা বুঝিয়ে বলেছিলাম। ও বিষয়টি বুঝেছে। প্রত্যেক খেলোয়াড়ের কেরিয়ারেই এমন সময় আসে, যখন সে নিজের সেরা ছন্দে থাকে না। বর্তমান ফর্ম বিচার করেই দল নির্বাচন করেছি।”

আরও একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন গিল। শেষ দিকে পিচ থেকে কোনও সাহায্য পায়নি কোনও দল। টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছে। গিল মনে করেন, বলে থুতু লাগানোর নিয়ম বদলানো উচিত। ভারত অধিনায়ক বলেছেন, “আমি মনে করি, খেলোয়াড় ও দলগুলোকে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। কোভিডের সময় এই নিয়ম চালু করা হয়েছিল। আমার মনে হয়, সেই সময় আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি। ২৫-৩০ ওভার পর বল নরম হয়ে গেলে থুতু ব্যবহার করা না গেলে কাজ কঠিন হয়ে যায়।”

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language