Hashtagintro

‘সিস্টেমকে উপহাস করছেন’, ‘সুপ্রিম’ তোপে ‘প্রভাবশালী’ অপসারিত বিডিও প্রশান্ত

কলকাতা হাই কোর্টের পর সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা প্রশান্ত বর্মনের। হাই কোর্টের নির্দেশই মানতে হবে তাঁকে। ফলে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মামলায় অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। তবে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্তের কর্মকাণ্ডে রীতিমতো বিস্মিত সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, পুরো সিস্টেমকে একজন ব্যক্তি উপহাস করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, প্রশান্ত বর্মনের দায়ের করা মামলাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

গত বৃহস্পতিবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। না হলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাই কোর্টের নির্দেশ অমান্য করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজগঞ্জের অপসারিত বিডিও। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। আজ, মঙ্গলবার অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চেলের বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে একদিকে ‘ফেরার’ প্রশান্তের কর্মকাণ্ড নিয়ে যেমন প্রশ্ন তোলেন বিচারপতিরা, একইসঙ্গে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয় রাজ্যকে। কেন এখনও হাই কোর্টের নির্দেশ রাজ্য মানেনি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। আদালতের স্পষ্ট বার্তা, আপনারা কী করছেন? হাই কোর্টের নির্দেশ মেনে এখনই পদক্ষেপ করুন।”

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language