দক্ষিণী সিনেমার ‘দাদাগিরি’ উড়িয়ে দু’হাজার কোটির দুয়ারে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ (Ramayana)। আর সেই সুবাদেই ‘বলিউডের ফার্স্ট বয়’ রণবীর কাপুরকে শুভেচ্ছা আমিত শাহর। যদিও শুরু থেকেই সিনেমার কাস্টিং নিয়ে বিতর্ক। মুক্তির পরও সেই বিতর্ক অব্যাহত। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, ‘রামায়ণ’-এর কাস্টিং নিয়ে অলন্তোষ প্রকাশ করেছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। সিনেমা দেখার পর নিজের মত প্রকাশ করে জানিয়েছেন, সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী মোটেই সঠিক নির্বাচন নয়।
‘রামায়ণ’ মুক্তির আগে রামের চরিত্রে রণবীর কাপুরকে অনুপযুক্ত বলে মনে করেছিলেন অনেকেই। তবে রঘুনন্দন বেশে রণবীরকে দেখে সেই ধারণা বদলেছে। বিতর্ক যেন ইউ টার্ন নিয়ে পৌঁছে গিয়েছে ‘সীতা’ সাই পল্লবীর কাছে। সিনেমায় সীতার অ্যাকশন দৃশ্য নিয়ে নানা মুনির নানা মত। তানিশার মতেও, মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এর ‘সীতা’র ভূমিকায় সাই পল্লবী উপযুক্ত নন। এক্স হ্যান্ডলে নিজের অভিজ্ঞতা ভাগ করে জানান, বেশ কিছুটা দেরিতে হলেও ‘রামায়ণ’ দেখেছেন। যশ এবং রণবীর কাপুরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করলেও সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তানিশা।

তাঁর কথায়, ‘অনেক দেরিতে হলেও অবশেষে ‘রামায়ণ’ দেখলাম! ছবিটি নিয়ে আমার মতামত জানাতেই হচ্ছে। বলতে বাধ্য হচ্ছি, সংবাদমাধ্যমে ছবিটি নিয়ে যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের অনেক পার্থক্য রয়েছে। ছবিতে সবটাই রামময়! রণবীর কাপুর অসাধারণ। ‘অ্যানিম্যাল’-এ ওঁর অভিনয় আমার খুব ভালো লেগেছিল। তাই মনে হয়েছিল, ভগবান রামের চরিত্রে ওকে হয়তো মেনে নিতে পারব না। কিন্তু ও মুগ্ধ করেছে! এই চরিত্রে ও একেবারে নিখুঁত!’ অন্যদিকে সীতার চরিত্রে সাই পল্লবীকে কেন মানানসই মনে হয়নি, সেই ব্যাখ্যাও দিয়েছেন তানিশা।
Watching #Ramayana late but finally! Here’s my take ! I just have to say the media is soooo misleading. It is all ram! #RanbirKapoor is outstanding. I thought after I loved him in animal I might not connect him with lord Ram. But OMG! He’s perfect! Also #saipallavi I’m sure is a great actor but unfortunately for me completely miscast as #sita! She disconnects me completely from the visual ! And the visuals story acting are all fantastic! #yash As Ravan is superb! He has surpassed all expectations proving he takes his role to perfection! Both lord Ram and Ravan are played by actors who have embodied their roles to perfection! Ravan is A good match for Ram! A must watch !
— Tanishaa S Mukerji (@TanishaaMukerji) November 24, 2026
তাঁর যুক্তি, ‘সাই পল্লবী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। কিন্তু দুর্ভাগ্যবশত, আমার কাছে সীতার চরিত্রে ওকে একেবারেই মানানসই মনে হয়নি। চরিত্রটির সঙ্গে আমি একাত্ম হতে পারিনি। অথচ ছবির ভিজ্যুয়াল, স্টোরিটেলিং এবং অভিনয় সবই অসাধারণ। রাবণের চরিত্রে যশ দুর্দান্ত। দর্শকের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছেন। প্রতিটি চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা রয়েছে। রাম ও রাবণ, দুটি চরিত্রেই অভিনেতারা নিজেদের একশো শতাংশ দিয়েছেন তা স্পষ্ট। রাবণ রামের যোগ্য প্রতিদ্বন্দ্বী। ছবিটি অবশ্যই দেখা উচিত!’ তবে ‘সীতা’র চরিত্র নিয়ে বিতর্ক শুরুর গোড়া থেকেই সাই পল্লবীর সমর্থনে মুখ খুলেছিলেন দক্ষিণী অভিনেতা ধনুষ।
