Hashtagintro

সুকেশের ২০০ কোটি আর্থিক তছরুপের কেচ্ছা এবার ওটিটিতে, কোথায় কখন দেখবেন? প্রকাশ্যে দিনক্ষণ

সিনেমার পর্দা হোক ওটিটি, বাস্তবের সত্য ঘটনা অবলম্বণে তৈরি চিত্রনাট্য, সিরিজ বারবার দর্শককে আকৃষ্ট করে। এবার ওটিটির পর্দায় ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াত মামলায় জড়িত ‘কনম্যান’ সুখেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের কেচ্ছা। অত্যন্ত জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নিয়ে আসছে নতুন ক্রাইম ডকুমেন্টারি ‘লাভ, স্ক্যাম অউর ধোকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’। জানা যাচ্ছে, শুধু সুকেশকে নিয়ে তৈরি হওয়া খবর বা আলোচিত বিষয় নিয়ে নয় বরং এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে কীভাবে প্রতারণার জাল বিছিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর।

নেটফ্লিক্সের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ‘লাভ, স্ক্যাম অউর ধোকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ মুক্তির দিনক্ষণও। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ছাব্বিশ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে এই তথ্যচিত্র। তবে এখনও পর্যন্ত এই তথ্যচিত্র সংক্রান্ত কোনও বিশেষ তথ্য বা কাস্টিংয়ের বিষয় কিছু খোলসা করা হয়নি। একক তথ্যচিত্র হিসেবে মুক্তি পাবে নাকি একাধিক পর্বে ভাগ করা হবে সেই বিষয়েও আপাতত কিছু জানা যায়নি। ‘লাভ, স্ক্যাম অউর ধোকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌমিতা সেন এবং নিয়ান্থা শেখর।

Nora Fatehi Summoned by Delhi Court in Sukesh Chandrashekhar ₹200 Crore Extortion Case
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক জালিয়াত মামলায় জড়িত নোরা ফতেহি ও জ্যাকলিন

সহ-পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন করণ রানা। অপরাধ বিষয়ক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট সাংবাদিক মুনিশ পাণ্ডে এবং শামস তাহির খান। জানা গিয়েছে, দু’বছরেরও বেশি সময় গবেষণা ও অনুসন্ধানের ভিত্তিতে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। তথ্যচিত্রে সুকেশ চন্দ্রশেখরের বেঙ্গালুরুর জীবনযাপন থেকে একাধিক হাই-প্রোফাইল আর্থিক প্রতারণার তদন্তের কেন্দ্রে উঠে আসার কাহিনি চিত্রায়িত হবে। কীভাবে তিনি ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দাবি করতেন, মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণার জাল বিস্তারের কৌশলের মতো বিষয়গুলো নিখুঁভাবে পরিবেশন করা হবে বলেই সূত্রের খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

‘ঠগ’ সুকেশের ২০০ কোটির জালিয়াত মামলায় দোসর জ্যাকলিন ও নোরা ফতেহি। রাজসাক্ষী হওয়ার জন্য আদালতের সমন পেয়েছেন দুই বলিউড সুন্দরী। জ্যাকলিন, নোরার সঙ্গে সম্পর্ক থেকে রাজনীতিবিদদের সঙ্গে তাঁর যোগসূত্রের বিষয়টিও তথ্যচিত্রে তুলে ধরা হতে পারে। ‘লাভ, স্ক্যাম অউর ধোকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’র অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তিহার জেল থেকে সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ। এই তথ্যচিত্রের মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের অপরাধজগতের একাধিক চাঞ্চল্যকর অভিযোগ, বিতর্ক এবং ঘটনার নেপথ্যের কাহিনি আরও বিশদে জানার সুযোগ পাবে দর্শক, তা বললে অত্যুক্তি হবে না।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language