Hashtagintro

সুন্দরীদের ছবি বিকৃত করে ছড়ানো হত হোয়াটসঅ্যাপে! বনগাঁয় নাবালক-সহ ধৃত ২

কোনও সুন্দরী মেয়ে বা মহিলার ছবি দেখলেই মুঠো ফোনে ছবি তুলে রাখত অভিযুক্তরা। তারপর সেই ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হত সোশাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে। এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের মধ্যে অভিযুক্ত নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল আদালতে। অন্যজনকে বনগাঁ আদালতে পেশ করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, এআইয়ের মাধ্যমে এবং অন্যান্য ফোটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃত করা হত।

পুলিশ সূত্রে খবর, সুযোগ পেলেই মহিলাদের ছবি তুলে রাখত অভিযুক্তরা। এরপর সেগুলি এআই ব্যবহার করে ও অন্য সফটওয়্যার ব্যবহার করে বিকৃত করা হত। সেই সব ছবিগুলিই ছড়িয়ে দেওয়া হত হোয়াটসঅ্যাপ গ্রুপে। কয়েকদিন আগে নিজেদের বিকৃত ছবি নজরে আসে কয়েকজন মহিলার। তাঁরা তড়িঘড়ি সেকথা অভিভাবকদের জানান। এরপরই গাইঘাটা থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়। সেই মামলাটি পাঠানো হয় বনগাঁ সাইবার ক্রাইম থানায়। সাইবার ক্রাইম থানার আধিকারিকরা তড়িঘড়ি শুরু করে তদন্ত। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা যে ডিভাইস ব্যবহার করে ছবি বিকৃত করত সেগুলি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের বয়স ১৯। আর একজনের বয়স মাত্র ১৬। নাবালককে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে জুভেনাইল আদালতে। অন্যদিকে ১৯ বছরের যুবককে বনগাঁ মহাকুম আদালতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language