Hashtagintro

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে কুরুচিকর মন্তব্য! ঝাড়খণ্ড সীমানায় গ্রেপ্তার ‘সাদ্দাম’

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য। আপত্তিজনক ছবি পোস্ট। এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। বিষয়টি নজরে আসতেই সামসেরগঞ্জ থানায় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ। বয়স ৩২ । তিনি ঝাড়খণ্ডের পাকুড় থানার সাকারঘাট এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই যুবক তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিকবার কুরুচিকর পোস্ট করছিলেন। বিষয়টি নজরে আসতেই সামসেরগঞ্জ থানায় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই মামলা রুজু করে তদন্ত শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, অভিযুক্ত যুবক বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী চাঁদপুর বাজার এলাকায় রয়েছেন। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ অভিযুক্ত যুবকের ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে। ওই মোবাইল ফোন খতিয়ে দেখে সোশাল মিডিয়ায় আর কী ধরনের পোস্ট করা হয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কারও প্ররোচনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, সামাজিক মাধ্যমে এই ধরনের কুরুচিকর পোস্ট কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধৃত যুবককে আজ, বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের তরফে অভিযুক্তকে নিজদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language