Hashtagintro

হনুমান চালিশা পাঠেই মুক্তি, শ্রুতির মুম্বইয়ের বাড়িতে ভূতের উপদ্রব! ভয়াবহ অভিজ্ঞতা ভাগ কমলকন্যার

বিজ্ঞান যদিও এখনও পর্যন্ত ভূতের অস্তিত্বকে স্বীকৃতি দেয়নি তবুও বহু মানুষ আজও ভূতে বিশ্বাসী। অনেকের জীবনেই অলৌকিক ঘটনা ঘটে থাকে, ভৌতিক পরিস্থিতির সম্মুখীন হন! কিন্তু, বিজ্ঞান মতে এগুলো নিছক মনের ভুল, ভ্রান্ত ধারণা। কারও মতে আবার, মানসিক ব্যাধি। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই বিভিন্ন সময় তাঁদের জীবনের ভয়ের অভিজ্ঞতা ভাগ করেন। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার কমল হাসানকন্যা শ্রুতি হাসানও তাঁর জীবনে অলৌকিক শক্তির প্রভাব নিয়ে মুখ খুলেছেন।

মুম্বইয়ের বাড়িতে এতটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল যে বাড়ি থেকে ম্যানিকুইন সরিয়ে ফেলেন। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি শুদ্ধ করেন। সর্বোপরি, যেটা না বললেই নয়, হনুমান চালিশা পাঠ করে জীবন থেকে ভয় দূর হয়েছে। এক সাক্ষাৎকারে শ্রুতির দাবি, বাড়িতে তিনি এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করতেন। বাড়িতে রাখা একটি ম্যানিকুইন বারবার রহস্যজনকভাবে নিজের অবস্থান পরিবর্তন করত। এই ঘটনায় আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত ম্যানিকুইনটি বাড়ি থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন শ্রুতি। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর ইউটিউব শোয়ে এসে জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনান শ্রুতি।

তিনি বলেন, “কোনও জায়গায় অস্বাভাবিক শক্তির উপস্থিতি থাকলে আমি তা বুঝতে পারি। সব সময় এমনটা হয় না, তবে মাঝেমধ্যে সত্যিই অনুভব করি। চেন্নাইয়ের বাড়িতে আমি খুব স্বাভাবিক ও শান্ত পরিবেশ অনুভব করি। কিন্তু মুম্বইয়ের বাড়িতে সেটা ছিল না। কেমন যেন একটা গা ছমছমে ভাব।”ঘটনার কথা স্মরণ করে অভিনেত্রী জানান, তাঁর কাছে একটি মানুষের সমান উচ্চতার ম্যানিকুইন ছিল। সেটির নাম রেখেছিলেন ‘ফিওনা’। নিজের একটি পোশাকও সেই ম্যানিকুইনটিকে পরিয়ে রেখেছিলেন। বন্ধুরা বাড়িতে এলে শ্রুতির ‘ফিওনা’কে হাই-হ্যালো করতেন। কিন্তু, শ্রুতির বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে।

Shruti Haasan Prayed About Thousand Times That Men Get Periods
শ্রুতি হাসান।

ম্যানিকুইনটি যেন নিজে থেকেই নিজের অবস্থান পরিবর্তন করছে! সেটিকে ভেঙে ফেলার মনোস্থির করেন। কিন্তু পরবর্তীতে সেটি সরিয়ে ফেলেন। শ্রুতির কথায়, “শেষ পর্যন্ত আমি ওটাকে সরিয়ে ফেলি, ভেঙেও দিই।” এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি পেতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের সাহায্য নেন অভিনেত্রী। তিনি জানান, হনুমান চালিসা পাঠ করেন। হাতে নুন নিয়ে কিছু আচার পালন করেন এবং ম্যানিকুইনটি ভেঙে ফেলার পর গোটা বাড়ি শুদ্ধ করেন। শ্রুতির কথায়, “এখন বাড়িতে শান্তি রয়েছে।” এই অভিজ্ঞতাকে শ্রুতি মজার ছলে হলিউড মুভি ‘আই অ্যাম লেজেন্ড’-এর সঙ্গেও তুলনাও করেন। ওই ছবিতেও ম্যানিকুইনকে ঘিরে বেশ কিছু অদ্ভুত ও রহস্যময় ঘটনা দেখানো হয়েছিল।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language