Hashtagintro

হাত মেলাতে এলে মহিলা ভক্তকে এড়িয়ে যান অমিতাভ! নেটপাড়ার খোঁচা, ‘সাধারণ মানুষের টাকাতেই তো সংসার চালান’

মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও ‘জলসা’র বাইরে ছিল ভক্তের ঢল। বাড়ির বাইরে এসে অনুরাগীদের থেকে শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন বিগ বি। ১১ অক্টোবর জীবনের এই বিশেষ দিন অগণিত অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান। অমিতাভের জন্মদিন উদযাপনের নানান মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে একটি ভিডিও ঘিরে নেটভুবনে নিন্দার ঝড়। ভক্তের ভিড়ে এক মহিলা অনুরাগীকে এড়িয়ে যান অমিতাভ!

ভাইরাল হওয়া ভিডিওটিতে কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে, এক মহিলা অনুরাগী তাঁর কাছে এসে হাত মেলানোর চেষ্টা করলে তিনি পাশ কাটিয়ে চলে যান। তবুও ওই মহিলা অনুরাগী বারবার হাত মেলানোর অনুরোধ করলেও কথা কানেই তোলেলনি বিগ বি! ক্লিপিংটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা মুনির নানা মত। অমিতাভ বচ্চন বাড়ির বাইরে বেরিয়ে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। প্রিয় অভিনেতাকে দেখেই সমস্বরে চিৎকার করে শুভেচ্ছা জানাতে থাকেন অনুরাগীরা। অমিতাভও বিনয়ের সঙ্গে হাত নেড়ে এবং করজোড়ে প্রত্যেক ভক্তের কাছে কৃতজ্ঞতা জানান।

জলসার বাইরে বিগ বি।

জন্মদিনে এতটা কাছ থেকে অভিনেতাকে দেখতে পাওয়ার এই মুহূর্ত উপস্থিত অনুরাগীদের কাছে প্রতি বছর স্মরণীয় এক মুহূর্ত হয়ে রয়ে যায়। কিন্তু, ওই যে কথায় আছে না এক গ্লাস দুধে যদি এক ফোঁটা গোচনা পড়ে যায়…। অমিতাভের জন্মদিনেও ঠিক সেরকই ঘটনা ঘটেছে। তাঁকর দর্শন পেয়ে সকলে খুশি হলেও, এক অনুরাগীকে এড়িয়ে যেতেই ধেয়ে এল কটাক্ষ। নেটপাড়ায় মহিলা ভক্তকে এড়িয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেনের টিপ্পনি, ‘ওনাকে এত গুরুত্ব দেওয়ার কী আছে? আসল হিরো হিরোইন তোমার বাবা, মা যাঁরা তোমার বাড়িতেই আছেন। যাও, বাড়ি গিয়ে তাঁদের সময় কাটাও। সেলিব্রিটিরা সাধারণ মানুষের টাকাতেই সংসার চালান।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Manjrekar 🧿 (@bollywood_videographer)

অপর এক ব্যক্তির প্রশ্ন, ‘একটা ছবি তুলে আর দেখা করে কী এমন হয়? কেন নিজেদের সম্মানহানি করান?’ একদিকে যখন বর্ষীয়ান অভিনেতার আচরণে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ তখন অনেকেই আবার অমিতাভের সমর্থনে কথা বলেছেন। তাঁদের মধ্যে কেউ বলেছেন, ‘ওঁর বয়সের জন্য চিকিৎসক হাত না মেলাতনোর পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে।’ কারও মতে, ‘সবসময় সকলের সঙ্গে হাত মেলানোর কোনও বাধ্যবাধকতা থাকতে পারে না।’

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language