Hashtagintro

হামলার পরেই বাড়ল অনুব্রতের নিরাপত্তা, রাজ্য সরকারের তরফে দেওয়া হল সশস্ত্র রক্ষী

দিন কয়েক আগেই সিউড়িতে তৃণমূল মণ্ডলের দলীয় কার্যালয়ে হামলা চলেছিল। ঋতব্রত শিবির ঘনিষ্ট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সামনেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। সেই ঘটনার পরই অনুব্রতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মহালয়ার আগে এবার রাজ্য সরকারের তরফ থেকে বীরভূমের এক তৃণমূল নেতাকে সরকারি নিরাপত্তা দেওয়া হল। সশস্ত্র একজন রাজ্য সরকারের দেহরক্ষী পেলেন কেষ্ট মণ্ডল।

আজ, শুক্রবার সিউড়ি দলীয় কার্যালয়ে যাওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু পুরনো একটি মামলায় ব্যস্ততা থাকায় তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেজন্য এদিন আর দলীয় কার্যালয়ে যাবেন না তিনি। এদিনই দেহরক্ষী পৌঁছে গিয়েছেন বলে খবর। অনুব্রত মণ্ডল বলেন,” বেসরকারি দুটি নিরাপত্তা দেহরক্ষী রয়েছে। আজ সকাল থেকেই একজন দেহরক্ষী দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।” এ বিষয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত সপ্তাহে বুধবার ভোটের ফল প্রকাশের পর প্রথমবার সিউড়ির পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত। সিউড়ি পুরাতন বাসস্ট্যান্ডের কাছে ওই তৃণমূলের পার্টি অফিস। মূলত অবস্থা খতিয়ে দেখে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলাই ছিল মূল বিষয়। সেসময় আচমকা তিন যুবক মোটা গাছের ডাল, লাঠি হাতে পার্টি অফিসের ভিতরে হানা দেয়। অনুব্রতের সামনেই ভাঙচুর চলে। এসি থেকে কাচের জানলা, টেবিল, চেয়ারে ভাঙচুর চালায় তাঁরা। অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলেও ভাঙচুর চালায় ৩ জন যুবক। অনুব্রতকে মারধর করা না হলেও, তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার পরই ৩জনকে আটক করেছে পুলিশ।

তৃণমূল আমলে রাজ্য সরকারের নিরাপত্তা পেতেন অনুব্রত। রাজ্যে পালাবদলের পর সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়। অনুব্রত ব্যক্তিগত দেহরক্ষী ছিল কেবল। হামলার পর পুলিশ ভ্যান তাঁকে এসকর্ট করে বোলপুরের দিকে নিয়ে যায়। এবার ফের রাজ্য সরকারের তরফে সশস্ত্র একজন দেহরক্ষী দেওয়া হল। যদিও এ প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন,”উনি নাটকীয়ভাবে দলীয় কার্যালয়ে কিছুদিন আগে বিক্ষোভের স্ক্রিপ্ট সাজিয়ে ছিলেন। ৪ তারিখে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কোণঠাসা। তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা পুলিশ বলতে পারবে। তবে নিরাপত্তা পেলেন অথবা না পেলেন কোন কিছুই মানুষের কাছে কোনো গুরুত্ব নেই।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language