Hashtagintro

হার্দিককে পেতে শেষ মুহূর্তে আসরে রাজস্থান! যশস্বীর সঙ্গে মুম্বইকে আরেক তারকাকে দিতে তৈরি

হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও আইপিএল ট্রেড নাটক। এ যেন শেষ হওয়ার নয়। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে পেতে ঝাঁপিয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছিল, পাঞ্জাব কিংস নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে সেই যুদ্ধে। কিন্তু এতটাও সহজ হবে না। এবার মঞ্চে অবতীর্ণ আরেক ফ্র্যাঞ্চাইজি। আর সেই দল এমন প্রস্তাব দিতে চলেছে, যা সম্ভবত ফেলতে চাইবে না মুম্বই।

আইপিএলের রিটেনশন পর্ব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে জল্পনা। তারকা অলরাউন্ডার যে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন, তা একপ্রকার নিশ্চিত। এবারের গন্তব্য কোথায়? সিএসকে, কেকেআর, পাঞ্জাব কিংস লাইনে আছে। নাইটরা ততটা আগ্রহী নয়। বরং শোনা গিয়েছিল, পাঞ্জাব অনেকটা এগিয়ে। এমনকী প্রীতি জিন্টার দল অর্শদীপ সিংকে ট্রেড করাতে চায়। তার সঙ্গে দেবে উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদকে।

কিন্তু এত সহজে না! এবার লড়াইয়ে নেমেছে রাজস্থান রয়্যালস। এর আগেই হার্দিকের বদলে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়ার চেষ্টা করেছিল মুম্বই। অবশেষে তাতে ‘হ্যাঁ’ জানাতে পারে রাজস্থান। তার সঙ্গে স্পিনার রবি বিষ্ণোইকেও দিতে পারে তারা। সঞ্জু স্যামসন চলে যাওয়ার পর রিয়ান পরাগকে অধিনায়ক করা হয়। যশস্বীকে সেই জায়গা দেওয়া হয়নি। এছাড়া ভারতীয় ক্রিকেটে ঝড়ের বেগে উত্থান ঘটেছে বৈভবের। ১৫ বছর বয়সি তারকার সঙ্গে ওপেনে নামতে হয় যশস্বীকে। ফলে যেরকমই খেলুক না কেন, বৈভবের ছায়ায় চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গুঞ্জন ছিল, যশস্বী নিজেই রাজস্থান ছাড়তে চায়।

তাতে আর্থিকভাবে ক্ষতি হবে রাজস্থানেরই। ২০২৬ সালের মরশুমের আগে হার্দিককে ১৬.৩৫ কোটি টাকায় ধরে রেখেছিল মুম্বই। অন্যদিকে, রাজস্থান যশস্বীকে রিটেন করেছিল ১৮ কোটি টাকায়। এবার প্রশ্ন হল, রাজস্থান কি সত্যিই আগ্রহী? নাকি পাঞ্জাবকে চাপে ফেলার অঙ্কে নেমেছে?

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language