Hashtagintro

‘হাসিনা অপরাধী, ওঁর জন্য আবেগ নেই’, মুজিবকন্যার দেশে ফেরা নিয়ে হুঙ্কার তারেক সরকারের

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি। কিন্তু শেখ হাসিনার প্রতি বিচারের সময় আবেগের কোনও স্থানই থাকবে না। এমনটাই সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। তাঁর কথায়, শেখ হাসিনা একজন অপরাধী। ট্রাইব্যুনালে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁর প্রতি যাবতীয় কার্যকলাপ সম্পন্ন হবে পুরোপুরি আইন মেনে। সেখানে আবেগের কোনও জায়গা নেই।

ঢাকায় একটি ওয়ার্কশপের উদ্বোধনে গিয়ে আসাদুজ্জামান বলেন, “শেখ হাসিনা আমার কাছে একজন অপরাধী। ওটাই ওঁর পরিচয়। কোনওরকম আবেগের জায়গা না রেখে একেবারে আইন মেনে ওঁর বিচার হবে। চুক্তির শর্ত অনুযায়ীই আমরা তাঁকে ফেরানোর আবেদন জানিয়েছি। তার জন্য সমস্ত নিয়ম এবং পদ্ধতিও মেনে চলা হয়েছে।” প্রত্যর্পণের অনুরোধ নিয়ে আসাদুজ্জামানের মত, “আপাতত বিষয়টা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। আমরা তো প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধ পেশ করেছি।”

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মহম্মদ ইউনুসের নেতৃত্বে পদ্মাপাড়ের অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ ওঠে, আন্দোলন রুখতে সরকারি দমন-পীড়নে কয়েক শো মানুষকে হত্যা করে হাসিনার পুলিশ। একটি মামলায় ২০২৫ সালে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীকালে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও হাসিনার বিরুদ্ধে মামলা বোঝা চাপানো হয়েছে।

যদিও শুরু থেকে এই বিচার প্রক্রিয়াকে গ্রাহ্য করেননি হাসিনা। জানিয়ে দিয়েছেন, গোটা কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে হাসিনাকে ভারতে ফেরানোর বিষয়ে বারবার দিল্লির উপর চাপ তৈরি করছে বিএনপি সরকার। এর মধ্যেই আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছিলেন মুজিবকন্যা। তিনি বলেছেন, “মৃত্যু যদি আমার ভাগ্যে লেখাই থাকে, তবে আমার নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাই।” আরও বলেন, “বাংলাদেশেই ফিরব। আমার এই সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি।” যদিও ঠিক কীভাবে দেশে ফিরবেন তা জানাননি আওয়ামি লিগ নেত্রী।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language