ডিসেম্বরে বাংলাদেশ ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেষ হাসিনা। এরপর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। মঙ্গলবার রাতে ঢাকায় পরপর ৪টি বাসে আগুন ধরাল দুষ্কৃতীরা। এছাড়াও রাজধানীর ৬টি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি। পাশাপাশি গোপালগঞ্জের সাংসদ এসএম জিলানির বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে। আগুন লাগানো হয়েছে টুঙ্গিপাড়া থানায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথম অগ্নিকাণ্ডের খবর আসে। পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন লাগানো হয়। রাস্তার পাশেই পার্ক করা ছিল বাসটি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় আরও ৩টি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার পাশাপাশি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় গোপালগঞ্জে। আওয়ামি লিগের নেতা-কর্মীদের দখলে থাকা এই অঞ্চলে গ্রেফতার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
রাজধানীর ৬টি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফুঁসছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে হিংসায় অভিযুক্ত আওয়ামি লিগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। এরপর থানায় ঢুকে থানা ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরানো হয়। হেফাজতে থাকা নেতা কর্মীদের থাকা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও
মঙ্গলবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় টুঙ্গিপাড়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সংঘটিত হিংসার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। পুলিশ আটক ব্যক্তিদের ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে থানায় ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি থানা ভবন ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের হেফাজতে থাকা আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরিস্থিতি ভয়াবহ আকার নিলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
এর পরপরই গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতে দুষ্কৃতী হামলা ও আগুন লাগার খবর পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে বিরাট সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। উল্লেখ্য, একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে ভারত ও বাংলাদেশের। প্রত্যর্পণ বেশকিছু শর্ত দিয়েছে ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন জানিয়েছেন হাসিনা। এই পরিস্থিতির মাঝেই জ্বলছে বাংলাদেশ।