Hashtagintro

হিন্দি আগ্রাসনে বাংলার প্রেক্ষাগৃহে ব্রাত্য ‘সাধক বামাক্ষ্যাপা’! ‘হাউসফুল’ থাকলেও শুক্র থেকে সরছে শো

৩৬৫ দিন বাংলার হল-মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা ছবি চলুক- এই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব টলিউড। বাংলার মাটিতে যেন বাংলা সিনেমা ‘দুধে-ভাতে’ থাকে, এমন দাবি আজকের নয়। তবে বিগত একদশক ধরে রাজ্যের প্রেক্ষাগৃহে হিন্দি-বাংলা বিভাজন যেন আরও বেশি করে সুস্পষ্ট! কারণ এযাবৎকাল একাধিকবার কখনও মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। যার প্রভাব পড়েছে সরাসরি টলিউডের ক্যাশবাক্সে। এবার সেই একই গেঁরোয় পড়তে হল ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa) ছবিটিকে। প্রযোজনা সংস্থা মারফৎ খবর, আগামী শুক্রবার থেকে একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরছে বাংলার এই আধ্যাত্মিক সিনেমা।

গত ৩ দিনে বেশিরভাগ শো ‘হাউসফুল’ থাকা সত্ত্বেও এবার হিন্দি সিনেমার জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই ‘সাধক বামাক্ষ্যাপা’কে প্রেক্ষাগৃহ থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। কেন?

বাংলায় করমুক্ত ‘রামায়ণ’-এর জেরে গত ৬ নভেম্বর মুক্তির আলো দেখতে পারেনি ‘সাধক বামাক্ষ্যাপা’। এহেন মেগাবাজেট সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে পরিবর্তে ২০ নভেম্বর মুক্তির দিন নির্ধারণ করেন নির্মাতারা। গত ৩ দিনে যে সিনেমা কিনা দর্শকমহল তো বটেই এমনকী সিনেসমালোচকদের কলমেও প্রশংসা অর্জন করেছে। বাংলার মাটির গল্প, বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক কাহিনি পর্দায় চাক্ষুষ করতে দলে দলে হল ভরিয়েছেন দর্শকও। এমনকী ‘বামা’বেশী সব্যসাচী চৌধুরীকে দেখে যেমন আধ্যাত্মভাবে ভেসেছেন দর্শক, তেমনই কেউ কেউ অভিনেতার পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করেছেন ঈশ্বরজ্ঞানে। তবে গত ৩ দিনে বেশিরভাগ শো ‘হাউসফুল’ থাকা সত্ত্বেও এবার হিন্দি সিনেমার জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই ‘সাধক বামাক্ষ্যাপা’কে প্রেক্ষাগৃহ থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। কেন? কারণ আগামী শুক্রবার, ২৭ নভেম্বর রিলিজ করছে যশরাজ এবং রাজশ্রী প্রোডাকশনস-এর যৌথ প্রযোজিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সেকারণেই হলমালিকদের তরফে প্রযোজনা সংস্থা এসভিএফকে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।

Sadhak Bamakhyapa Shows Cut Despite Houseful Response
শুক্র থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো।

বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির ‘দাদাগিরি’তে বাংলা ছবির মন্দা বাজার, এই সমস্যাগুলি নতুন নয়! ধুঁকতে থাকা সিঙ্গলস্ক্রিনগুলিকে ব্যবসার স্বার্থেই এযাবৎকাল মুম্বইয়ের প্রযোজনা সংস্থার শর্তের কাছে মাথা নোয়াতে হয়েছে। ফলে কোণঠাসা হতে হয় বাংলা সিনেমাকে।

হিন্দি সিনেমার জন্য বাংলাতেই বাংলা সিনেমার ভাঁড়ারে টান কিংবা বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির ‘দাদাগিরি’তে বাংলা ছবির মন্দা বাজার, এই সমস্যাগুলি নতুন নয়! ধুঁকতে থাকা সিঙ্গলস্ক্রিনগুলিকে ব্যবসার স্বার্থেই এযাবৎকাল মুম্বইয়ের প্রযোজনা সংস্থার শর্তের কাছে মাথা নোয়াতে হয়েছে। ফলে কোণঠাসা হতে হয় বাংলা সিনেমাকে। এবার ‘সাধক বামাক্ষ্যাপা’ সেই একই সমস্যার সম্মুখীন হওয়ায় প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মন্তব্য, “অন্য কোনও সিনেমা মুক্তি পাক বা দর্শক সেসব দেখুক- তাতে আমাদের কোনও আপত্তি নেই। প্রতিটি সিনেমার তার প্রাপ্য সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে ছবিটি ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে এবং দর্শকের কাছে প্রকৃত অর্থে প্রশংসিত হচ্ছে, সেটির ক্ষতি করে অন্য কোনও ছবিকে জায়গা দেওয়া উচিত নয়। প্রেক্ষাগৃহ ও শোয়ের সংখ্যা এমনভাবে বণ্টন করা উচিত যাতে হিন্দি-বাংলা দুটো সিনেমাই টিকে থাকতে পারে এবং দর্শক তাদের পছন্দের ছবিটি দেখার সুযোগ পান।” ‘সাধক বামাক্ষ্যাপা’কে হল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে ক্ষোভের সঞ্চার হয়েছে। সোমবার বিকেলে এবিষয়ে সাংবাদিক বৈঠক করার কথা সব্যসাচী চৌধুরীর।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language