Hashtagintro

হুমকির মুখেও ‘হুঁশিয়ার’ দিলজিৎ, ‘৩০ তারিখ দেখা হচ্ছে’, দিল্লি কনসার্ট বিতর্কে বুক ঠুকে চ্যালেঞ্জ গায়কের

দিন দুয়েক ধরেই দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) দিল্লির কনসার্ট নিয়ে বিস্তর জলঘোলা। বুক মাই শো থেকে কারি কারি টাকায় টিকিট বিকোলেও বৃহস্পতিবার শোনা গিয়েছিল, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। এমনকী এও জানা যে, দিল্লি পুলিশের সাউথ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের দপ্তর থেকে টিকিট বুকিং সংস্থা ‘বুক মাই শো’কে চিঠি পাঠিয়ে কনসার্ট বাতিলের কথা জানানো হয়েছে। খবর রটতেই ক্ষোভ উগড়ে পাঞ্জাব দি পুত্তরের পাশে দাঁড়িয়েছিল ককরোচ প্রধান অভিজিৎ দীপকে। এমনকী কনসার্ট বাতিল নিয়ে প্রশ্ন তুলেছিল ‘আপ’ও। এহেন জল্পনাযজ্ঞের মাঝেই এবার দিল্লির কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্ঝ।

শুক্রবার রাতে যদিও জানা যায় যে, ৩০ তারিখ জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুষ্ঠান বাতিল হয়নি, তবে এহেন চলতি বিতর্কে এযাবৎকাল চুপ-ই ছিলেন গায়ক-অভিনেতা। কিন্তু এবার ‘সিংহম’ মেজাজে পালটা জবাব ছুড়লেন।

চব্বিশ ঘণ্টা আগেই দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মেইল এসেছিল বৃহন্মুম্বই পুরসভার দপ্তরে। যার জেরে পাঞ্জাবী পপস্টারের মায়ানগরীর কনসার্টের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। উপরন্তু দিল্লি পুলিশের তরফেও শো বাতিলের খবর ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে যদিও জানা যায় যে, ৩০ তারিখ জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুষ্ঠান বাতিল হয়নি, তবে এহেন চলতি বিতর্কে এযাবৎকাল চুপ-ই ছিলেন গায়ক-অভিনেতা। কিন্তু এবার ‘সিংহম’ মেজাজে পালটা জবাব ছুড়লেন। সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় কনসার্ট বাতিলের এহেন রটনাকে কার্যত কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, এহেন জল্পনার পালে হাওয়া তুলে যাঁরা ভুয়ো খবর ছড়িয়েছে, তাদের উদ্দেশে বিদ্রুপবাণ ছুড়়তেও পিছপা হননি দিলজিৎ দোসাঞ্ঝ।

“অনেক কিছু বলার ছিল। এদিকে রিল তৈরি হচ্ছে, টুইট করা হচ্ছে, বিতর্ক চলছে…”

বুক ঠুকে ‘পাঞ্জাব দি পুত্তর’কে বলতে শোনা যায়, “আমি বলছিলাম যে, ইতিমধ্যেই অনেক রিল তৈরি হয়েছে, টুইট করা হয়েছে এবং সংবাদমাধ্যমে বিতর্কও শুরু হয়ে গিয়েছে। যাই হোক, ৩০ তারিখে দিল্লিতে দেখা হবে। কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে আসল তথ্য জেনে নিন। পুরো ঘটনা না জেনেই আপনারা অহেতুক হইচই করেন। তাই কোনও কিছু বলার আগে সঠিক তথ্য জেনে নেওয়া উচিত। এরা একের পর এক বিতর্ক চালিয়ে যাচ্ছে আর ক্রমাগত টুইট করে চলেছে।” এরপরই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে দিলজিৎ যোগ করলেন, “আজকের দিনটা খুব সুন্দর, তাই ভাবলাম একটু লাইভে আসি। অনেক কিছু বলার ছিল। এদিকে রিল তৈরি হচ্ছে, টুইট করা হচ্ছে, বিতর্ক চলছে।” লাইভের শেষে দিলজিৎ আবারও নিশ্চিত করেন যে, ৩০ অক্টোবর দিল্লিতে তিনি তাঁর ভক্তদের সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, বিগত একবছর ধরেই জঙ্গি গোষ্ঠী খলিস্তানিদের হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে দিলজিৎকে। তবে ‘পাঞ্জাব দি পুত্তর’ বরাবরই ‘সিংহম’ মেজাজে তাদের পালটা জবাব ছুড়েছেন। কানাডার কনসার্টে বিক্ষোভের পরও ‘ওরে আমি পাঞ্জাবী, এসবে পাত্তা দিই না’ বলে সুর চড়িয়েছিলেন। এবার দিল্লির কনসার্ট বিতর্কেও ঠান্ডা মাথায় নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়লেন গায়ক-অভিনেতা।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language