Hashtagintro

‘হৃদয়’ জিতলেন তৌহিদ, মহাকাব্যিক ডবল সেঞ্চুরিতে নজির বাংলাদেশি ব্যাটারের

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয়। এক ইনিংসে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির এখন তাঁর নামে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৪২ রানে অপরাজিত থেকে ভেঙে দিলেন মুশফিকুর রহিমের দীর্ঘদিনের রেকর্ড। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২১৯ রান করেছিলেন মুশফিকুর। এবার তাঁকে ছাপিয়ে গেলেন তৌহিদ।  

বাংলাদেশের হয়ে টেস্টে এখনও পর্যন্ত চারজন ব্যাটার ডবল সেঞ্চুরি করেছেন। তাঁদের মধ্যে মুশফিকুরের ঝুলিতে রয়েছে তিনটি দ্বিশতরান। এছাড়া শাকিব আল হাসান (২১৭) এবং তামিম ইকবাল (২০৬) দু’শোর গণ্ডি পেরিয়েছেন। তবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নিরিখে এবার সকলকে পিছনে ফেলে দিলেন তৌহিদ।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল বাংলাদেশ। মাত্র ২২ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার। সেই কঠিন পরিস্থিতি বাংলাদেশের পরিত্রাতা তৌহিদ। শুরুতে বেশ সতর্ক ছিলেন তিনি। বিশেষ করে জাস্টিন গ্রিভস এবং জোমেল ওয়ারিকানের বিরুদ্ধে ঝুঁকি নিতে চাননি। ওয়ারিকানের বলে একবার ক্যাচ দিয়েও জীবনদান পান।

নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর মুশফিকুরের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন তৌহিদ। কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকায় শেষ দিকে কার্যত একাই লড়তে হয় তাঁকে। সঙ্গী ছিলেন টেলএন্ডারেরা। তাঁদের নিয়েই পালটা আক্রমণে যান বাংলাদেশের এই ব্যাটার। স্পিনারদের বিরুদ্ধে একের পর এক আগ্রাসী শটে রান বাড়াতে থাকেন। অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে তাঁর ১১৭ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে নতুন অক্সিজেন দেয়। সিলেসের বাউন্সারে বুকে আঘাত পেলেও দমে যাননি তৌহিদ। দ্রুত পৌঁছে যান দেড়শো রানে। তার পরও থামেননি।

শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থেকে তৈরি করলেন দেশের টেস্ট ক্রিকেটের নতুন মাইলফলক। বাংলাদেশ থামে ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৭। এখনও ২৩ রানে পিছিয়ে ক্যারিবিয়ান দল।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language