Hashtagintro

১৩ বছর পর গেমারদের জন্য এল জিটিএ ৬, কেনার আগে জানুন খরচ

২০১৩ সালের সেপ্টেম্বরে লঞ্চ করেছিল ভিডিও গেম জিটিএ ৫ (Grand Theft Auto V)। যা গেমিংয়ের দুনিয়ায় আলোরণ ফেলে দিয়েছিল। ১৩ বছর আত্মপ্রকাশ করল তার পরবর্তী ভার্সন। অর্থাৎ জিটিএ ৬। গেমের আপডেটের ভার্সন লঞ্চের সঙ্গে দেশের উন্নতির তুলনা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘ভারত এখন নতুন খেলায় মেতেছে।’

দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ করল জিটিএ ৬।

গেমারদের কাছে জিটিএ ৫ ছিল একটা আবেগ। ফলে পরবর্তী ভার্সন কবে আসবে, সেই অপেক্ষা ছিল সকলের। বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল জিটিএ ৬-এর প্রি বুকিং। সেই সময় অনেকেই গেমটি কিনে ডাউনলোড করেছিলেন। কিন্তু তারা গেমটি সেই সময় খেলতে পারেননি। কারণ সেটি লক করা ছিল। বৃহস্পতিবার অবশেষে লঞ্চ হল জিটিএ ৬। ১৩ বছর পর বৃহস্পতিবার থেকে জিটিএ ৬-এ মজেছে গেম লাভাররা।

জানা গিয়েছে, ভারতে জিটিএ ৬-এর দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে। একটি স্ট্যান্ডার্ড ও আল্টিমেট। সেগুলির দাম যথাক্রমে ৫,৯৯৯ টাকা ও ৭৪৯৯ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, যারা ২০ নভেম্বরের মধ্যে এই গেমটি কিনবেন, তাঁরা পাবেন ‘ভিনটেজ ভাইস সিটি প্যাক’ এবং এক মাসের জন্য ‘জিটিএ+’ সদস্যপদ। এবার নিশ্চয়ই ভাবছেন, কতটা স্পেস প্রয়োজন হবে এই গেমটির জন্য? সর্বোচ্চ ২১২ ডিবি পর্যন্ত জায়গা লাগতে পারে বলেই খবর। তবে গেমটির এখনও পিসি সংস্করণ বাজারে আসেনি। প্লে-স্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স ও এস-এ খেলা যাচ্ছে রকস্টার গেমসের এই বহুল প্রতীক্ষিত নতুন সংস্করণ।

 

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language