Hashtagintro

১৪২৫ দিন পর টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরলেন ভুবি, সিরিজ নির্ণায়ক ম্যাচ বৃষ্টির জন্য ৯ ওভারে

চার বছরের অপেক্ষার অবসান। ১৪২৫ দিন। অবশেষে টিম ইন্ডিয়ার জার্সি ফিরে পেলেন ভুবনেশ্বর কুমার। আচমকাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি দলে ডাক পান ভুবি। আর সরাসরি ম্যাচে নামিয়ে দেওয়া হল। বেঙ্গালুরুতে সিরিজের নির্ণায়ক ম্যাচ বৃষ্টির জন্য প্রায় দেড়ঘণ্টা পিছিয়ে গিয়েছে। এখন ম্যাচ হবে ৯-৯ ওভারের। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।

সম্প্রতি কিউয়ি সিরিজে দলে জায়গা পেয়েছেন। তবে তার আগেই মেন ইন ব্লু’র জার্সিতে দেখা যেতে পারে ভুবিকে। চতুর্থ টি-টোয়েন্টিতে আচমকাই কাঁধে চোট পান অর্শদীপ সিং। বিসিসিআই জানিয়ে দেয়, পঞ্চম টি-টোয়েন্টিতে অর্শদীপকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তারপরই তড়িঘড়ি ভুবিকে দলে নেওয়া হয়। গত তিনটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২০০-র উপর রান তুলেছ। তার মধ্যে একটিতে রেকর্ড ২৫০ রান তাড়া করে জিতেছে। ময়ঙ্ক যাদব, প্রিন্স যাদবরা রানের গতি আটকাতে পারছেন না। সেই কাজটা এবার ভুবিকে করতে হবে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই ২০১২ সালে অভিষেক হয়েছিল ভুবনেশ্বরের। আবার আইপিএলে এটা তাঁর ঘরের মাঠ। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও আরসিবি’র জার্সিতে সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। এদিন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার যখন দলে ভুবনেশ্বরের নাম ঘোষণা করলেন, তখন গোটা স্টেডিয়াম ‘ভুবি’, ‘ভুবি’ স্লোগানে ফেটে পড়ে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল আপাতত ২-২। ফলে বেঙ্গালুরুর ম্যাচ নির্ণায়ক। দেশের মাটিতে ভারত ৭ বছর কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। সেটা বজায় রাখা চ্যালেঞ্জ শ্রেয়সের। সেখানে টসে হেরে প্রথমে ব্যাট করবে ভারত। দলে ভুবনেশ্বর ছাড়াও ফিরে এসেছেন শিবম দুবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language