মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি আজ দেখা দিতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ইতস্তত করতে পারেন। খরচ বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে। লেনদেনের বিষয়ে কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে বেশি খাটুনি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বৈরিতা বা ঝগড়ার আশঙ্কা রয়েছে। তবে দিন শেষের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ সংযত থাকুন।
- শুভ রং: রুপালি
- শুভ সংখ্যা: ২
- পরামর্শ: যেকোনও নথিতে সাক্ষর করার আগে মন দিয়ে পড়ুন।
