Hashtagintro

১৫ পয়েন্ট কাটা! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নে বিরাট ধাক্কা এই দেশের, সুবিধা হল ভারতের?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড়সড় রদবদল। নিজের নাক তো কাটলই, অন্য দেশের যাত্রা ভঙ্গ করল পাকিস্তান। ১৫ পয়েন্ট কাটা গেল শ্রীলঙ্কার। যে কারণে পয়েন্ট তালিকায় অধঃপতন দ্বীপরাষ্ট্রের। প্রশ্ন হচ্ছে, তাতে কি ফাইনালের লক্ষ্যে ভারতের সুবিধা হবে? ১৯ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হবে।

রাওয়ালপিণ্ডিতে শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্ট ড্র হয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৩৪ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৪৪৬ রানে। সেঞ্চুরি করেন ধনঞ্জয় ডি সিলভা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৮ উইকেটে ২৮৪ রান তোলার পর ম্যাচ ড্র হয়ে যায়। আর সেই ম্যাচেই যত গন্ডগোল।

প্রয়োজনীয় ওভারের থেকে ১৫ ওভার কম করেছে শ্রীলঙ্কা। যে কারণে ১৫ পয়েন্ট কাটা গিয়েছে শ্রীলঙ্কার। সেই সঙ্গে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। অন্যদিকে পাকিস্তানেরও পয়েন্ট কাটা গিয়েছে। তবে তাদের মাত্র ৫ পয়েন্ট কাটা গিয়েছে। জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। এমনিতেও টেস্ট ফাইনাল নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তানের। টেবিলে সবার নিচে। ১০ ম্যাচে জিতেছে মাত্র একটা। অন্যদিকে ১৫ পয়েন্ট কাটা যাওয়ায় মোট পয়েন্ট অনেকটাই কমল শ্রীলঙ্কার। ২৮ থেকে তাদের পয়েন্ট দাঁড়াল ১৩। পয়েন্ট শতাংশ ১৫.৪৮। এখন আছে অষ্টম স্থানে।

তবে শ্রীলঙ্কার পয়েন্ট কাটা যাওয়ায় খুব একটা লাভ হল না ভারতের। ১১ ম্যাচে ৬৮ পয়েন্ট শুভমান গিলদের। পয়েন্ট শতাংশ ৫১.৫২। লিগ টেবিলে চতুর্থ স্থানে। টেস্ট ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language