অভিনয় হোক বা অ্যাকশন হিরো, সবেতেই ‘ওস্তাদ’ বিদ্যুৎ জামওয়াল। বলিউডের অ্যাকশন হিরো হিসেবে তিনি যেমন সাবলীল, তেমনই শরীর বিভঙ্গে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন ভারতীয় সিনেদুনিয়ার আর পাঁচজন অ্যাকশনি হিরোকে। আর এহেন ‘পাওয়ার প্যাকড অ্যাকশন’ দক্ষতার সুবাদেই হলিউডের প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে ‘ধালসিম’-এর মতো বিশ্বখ্যাত লাইভ-অ্যাকশন গেমিং চরিত্রও বাগিয়ে নিয়েছেন তিনি। এবার সেই সিনেমার প্রচারানুষ্ঠানেই এমন কাণ্ড ঘটালেন বিদ্যুৎ, যা নিয়ে তুমুল শোরগোল নেটভুবনে।
এই কুড়ি মিনিটে এক মুহূর্তের জন্য়েও চোখের পলক ফেলেননি অভিনেতা। একসময়ে অভিনেতার চোখ থেকে জল গড়াতেও দেখা যায়। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটবাসিন্দাদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।
মুম্বইতে আয়োজিত হলিউড সিনেমার প্রচার অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ জামওয়াল মঞ্চে দাঁড়িয়ে একনাগাড়ে ১৫ মিনিট শ্বাস আটকে রেখেছেন। শুধু তাই নয়, এরপর দর্শকের দিকে ২০ মিনিট নিষ্পলক চেয়েছিলেন। এই কুড়ি মিনিটে এক মুহূর্তের জন্য়েও চোখের পলক ফেলেননি অভিনেতা। একসময়ে অভিনেতার চোখ থেকে জল গড়াতেও দেখা যায়। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটবাসিন্দাদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। আসলে দীর্ঘ যোগাভ্যাস থেকেই এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন বিদ্যুৎ জামওয়াল। অভিনেতা জানালেন, শ্বাস আটকে রাখা বা নিষ্পলক চেয়ে থাকার এহেন কৌশলী তিনি ‘পতঞ্জলি যোগসূত্র’ থেকেই শিখেছেন। কিন্তু আচমকাই কেন মঞ্চে এহেন গায়ে কাঁটা ধরানো স্টান্ট?
View this post on Instagram
এই ডেমোনস্ট্রেশনের নেপথ্যের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তরুণ প্রজন্মকে ‘ধৈর্য ধরার’ পরামর্শ দেন ‘কম্যান্ডো’ অভিনেতা। দ্রুত ফল পাওয়ার পিছনে না ছুটে কিছুটা থামার পরামর্শ দিয়ে বিদ্যুৎ বলেন, “আমি এই প্রজন্মকে একটা কথাই বলতে চাই— একটু থামো। আমিও ধৈর্য ধরেই স্থির থেকেছি।” আজকের প্রজন্ম যে এক অন্তহীন প্রতিযোগিতার ইঁদুর দৌঁড়ে শামিল হয়েছে, সেকথা উল্লেখ করে অভিনেতার সংযোজন, “আমরা দেখি চারদিকে সকলে ছুটে চলেছে— এটা করতে হবে, ওটা করতে হবে…! আরে কিছুই করতে হবে না। একবার থামো, একবার দাঁড়াও। এই দক্ষতাই তোমাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।” প্যারামাউন্ট পিকচার্সের আসন্ন এই সিনেমার সুবাদেই হলিউডে পা রাখছেন বিদ্যুৎ জামওয়াল।
Vidyut Jammwal got emotional while sharing a heartfelt message with the younger generation. https://t.co/qBh6uUgAct
— निसर्गराजा (@shetakriraja288) October 6, 2026
