আজ আপনার মানসিক শক্তি দৃঢ় থাকবে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি নিজের বুদ্ধিতে সামলে নেবেন। আপনার সিদ্ধান্তের প্রশংসাও হবে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ থেকে ভালো লাভের যোগ আছে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। আইনি কোনও সমস্যায় থাকলে আজ ইতিবাচক ফল মিলতে পারে। ছোটদের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা হতে পারে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে।
- শুভ রং: গাঢ় লাল
- শুভ সংখ্যা: ৮
- প্রতিকার: শনি মন্দিরে সর্ষের তেল দান করুন।