আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম হওয়ায় মন খারাপ হতে পারে। শনির প্রভাবে কাজে বিলম্ব হওয়ার যোগ রয়েছে। পা বা হাড়ের সমস্যায় ভুগতে পারেন। সম্পত্তি নিয়ে পরিবারের অশান্তি বাড়তে পারে। আজ কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। ঊর্ধ্বতনের মেজাজ বিগড়ে যেতে পারে। খরচের ওপর নজর রাখুন। হতাশা গ্রাস করতে পারে। ধীরেসুস্থে কাজ করুন। সময় ভালোয় ভালোয় কেটে যাবে।
- শুভ রং: নীল
- শুভ সংখ্যা: ৮
- পরামর্শ: ধৈর্য হারাবেন না।
