Hashtagintro

‘২ সেকেন্ড অন্তর আমার পিঠে নখ…’, সইফ-করিনার ‘অন্দর কি বাত’ শুনে ‘থ’ অমিতাভ

হট সিটে বিশেষ অতিথি সইফ-করিনা মানেই সিনেদুনিয়ার গল্পের সমাহার! উপরন্তু অপরপ্রান্তের আসনে যদি সঞ্চালক হিসেবে অমিতাভ বচ্চন থাকেন, তাহলে তো কথাই নেই। আড্ডা, ঠাট্টা মজার মাঝে বাক-বিস্ফোরণের জোয়ার শুধু সময়ের অপেক্ষা! এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে একসঙ্গে ধরা দিয়েই চমক দিলেন সইফ আলি খান এবং করিনা কাপুর। আর সেখানেই সঞ্চালক অমিতাভ বচ্চনের গুগলিতে ফাঁস করলেন নিজেদের ‘অন্দর কি বাত’।

Kareena Kapoor's cryptic post on marriage and divorce
সইফ-করিনা

বিগত দু’দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের আড্ডা-গসিপ, বিতর্ক আর নানা আলোচনার ঠেক হয়ে উঠেছে বিগ বি’র কুইজ শো। বলিউড তারকারা যেমন এই রিয়ালিটি শোয়ে সিনেমার প্রচার করতে আসেন, তেমনই তাঁদের জীবনশৈলী থেকে অন্দরমহলের সিক্রেট, সবটাই গল্পচ্ছলে ভাগ করে নেন। সিনিয়র বিগ বি’ও খোশমেজাজে সেসব গল্প শুনে নিজস্ব প্রতিক্রিয়া ভাগ করে নেন। এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে করিনাকে নিয়ে এমন এক অভিজ্ঞতা ভাগ করে নিলেন সইফ যে, যা শুনে হতবাক খোদ সঞ্চালক।

এরপরই যা ঘটে, সেটা স্বপ্নেও ভাবেননি সইফ! বলিউড নবাব জানালেন, “আমি করিনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম মাত্র। আর ও…”

সময়টা ২০০৭ কি ২০০৮ সাল। লাদাখে ‘তাশান’ সিনেমার শুটিং করছিলেন সইফ-করিনা। সইফ জানান, শুটিং টিমের কেউ একজন তাঁকে করিনাকে নিয়ে বাইকে রাইডে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ অভিনেত্রীর বাইক রাইড খুবই পছন্দের। সইফও সেইমতো করিনাকে গিয়ে জিজ্ঞেস করেন- ‘তুমি কি বাইক রাইডে যেতে চাও?’ পালটা করিনা জানিয়েছিলেন- ‘হ্যাঁ, আমি বাইক ভালোবাসি’।” তবে এরপরই যা ঘটে, সেটা স্বপ্নেও ভাবেননি সইফ! বলিউড নবাব জানালেন, “আমি করিনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম মাত্র। আর ও প্রতি দু’সেকেন্ড অন্তর আমার পিঠে নখ বসিয়ে বলছিল- ‘থামো, থামো… এত জোরে চালিও না।’ এরপর করিনা জানায়- ‘আমি বাইক রাইড একদমই পছন্দ করি না।’” সইফ-করিনার মুখে এহেন গল্প শুনে হেসে গড়ালেন বিগ বি।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language