আজ ব্যবসায় নতুন বিনিয়োগ না করাই ভালো। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। পারিবারিক বিষয়ে জটিলতা বাড়তে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন। আপনার কথায় কোনও ব্যক্তি আঘাত পেতে পারেন। বাকসংযম বজায় রাখুন। প্রেমে পারস্পরিক বিশ্বাস বাড়ানো দরকার। হঠাৎ কোনও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে চুক্তিপত্রে সই করার আগে ভালোভাবে পড়ে নিন। স্বাস্থ্যের দিক থেকে গলা ও বুকের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে।
- শুভ রং: সবুজ
- শুভ সংখ্যা: ৫
- প্রতিকার: গণেশ পূজায় দূর্বা নিবেদন করুন।
