Hashtagintro

৫ লক্ষ ৭৩ হাজার কৃষকের জন্য ক্ষতিপূরণ ঘোষণা, ‘দু’দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা’, আশ্বাস শুভেন্দুর

ঘূর্ণিঝড় আকভানের ঝাপটায় দুর্যোগের সম্মুখীন হয়েছে বাংলা। যার জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। নাগাড়ে বৃষ্টিতে কোথাও কোমরজলে ডুবেছে মাঠের ধান, কোথাও জমা জলে শাকসব্জিতে পচন ধরেছে, ধ্বংস হয়েছে তিল তিল করে তৈরি করা পানের বরজ। এই পরিস্থিতিতে কার্যত দিশাহারা চাষিদের পাশে রাজ্য সরকার। ৫ লক্ষ ৭৩ হাজার কৃষকদের জন্য ক্ষতিপূরণ হিসেবে অর্থ সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশ্বাস, “দু’দিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” সেই সঙ্গে সেচ দপ্তরের সহযোগিতায় জমির জমা জল সরানোর কাজও শুরু হবে সোমবার থেকেই। সরকারি উদ্যোগেই সংশ্লিষ্ট জেলার বিডিও-র তত্ত্বাবধানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জমি থেকে জল তোলার কাজ হবে। যার জন্য কৃষকদের কোনও মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, “হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেচসেবিত এলাকাতে। ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ২ হাজার টাকা পাবেন। বৃষ্টিনির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রেও ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ১ হাজার টাকা পাবেন। বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা দেবে সরকার। রবি, খরিফ, আমন, বোরো ধান চাষি ছাড়াও এগ্রিকালচার বা হর্টিকালচারের জমি থাকলেই ন্যূনতম ২৫০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন চাষিরা।” 

রবিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমন ধান তোলার সময়ে এই বৃষ্টিতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ধানের পাশাপাশি, পান, ফুল, আলুর বীজ, শাকসবজি, কলা, পেঁপে সহ বহু ফলের বাগিচাতেও ক্ষতি হয়েছে।” প্রাথমিকভাবে সরকারি তথ্য অনুযায়ী, মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার হেক্টর। যে জেলাগুলিতে কৃষিকাজের আংশিক ক্ষতি হয়েছে, সেই জেলাগুলি হল – হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিন রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ ৭৩ হাজারা অন্নদাতাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেচসেবিত এলাকাতে। ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ২ হাজার টাকা পাবেন। বৃষ্টিনির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রেও ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ১ হাজার টাকা পাবেন। বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা দেবে সরকার। রবি, খরিফ, আমন, বোরো ধান চাষি ছাড়াও এগ্রিকালচার বা হর্টিকালচারের জমি থাকলেই ন্যূনতম ২৫০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন চাষিরা।” 

শুভেন্দু জানিয়েছেন, “১৯ হাজার কৃষককে গ্রীষ্মকালীন সবজি বীজের কিট বিতরণ করা হবে। এক্ষেত্রে অতিরিক্ত ৫ কোটি টাকা অর্থ ব্যয় করবে সরকার।” সুতরাং, ক্ষতিপূরণ হিসেবে সরকার দেবে মোট ২০৫ কোটি এবং নতুন করে চাষাবাদের জন্য মোট ৪৮ হাজার কৃষকদের ৫ কোটির বীজ বিতরণ হবে সরকারি অর্থেই।

শুধুমাত্র ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যই ক্ষতিপূরণ ঘোষণাই নয়, নতুন বীজ বপনের জন্যও ২৯ হাজার কৃষক ধান, তিল, চিনাবাদাম, গ্রীষ্মকালীন মুগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, “১৯ হাজার কৃষককে গ্রীষ্মকালীন সবজি বীজের কিট বিতরণ করা হবে। এক্ষেত্রে অতিরিক্ত ৫ কোটি টাকা অর্থ ব্যয় করবে সরকার।” সুতরাং, ক্ষতিপূরণ হিসেবে সরকার দেবে মোট ২০৫ কোটি এবং নতুন করে চাষাবাদের জন্য মোট ৪৮ হাজার কৃষকদের ৫ কোটির বীজ বিতরণ হবে সরকারি অর্থেই। শুভেন্দু এও বলেন, “দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ৩৮৫ হেক্টর পানবরজ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানবরজে ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা ৯ হাজার ২৪০। প্রতি ইউনিটের বরজের জন্য ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা। ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।” অন্যদিকে ১১ নভেম্বর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের গাজল, হবিবপুর, বামনগোলায় তিন ব্লকের ১৯ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে ৮ কোটি ১২ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে সরকারি তরফে।

কৃষি দপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী,  সব মিলিয়ে হর্টিকালচারে মোট ১৩১.৪৩ কোটি ক্ষতি। এগ্রিকালচারে ক্ষতির পরিমাণ ৬৮৫ কোটি।

অর্থ সাহায্য ঘোষণার পাশাপাশি গোটা রাজ্যজুড়ে কৃষিক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী, ফুলের ১ হাজার ৬০ হেক্টর জমিতে ক্ষতি ৯৫.৪ কোটি, পানবরজের ৩৮৫ হেক্টর জমিতে ক্ষতির পরিমাণ ২৪ কোটি, সবজির ৭৮৯.৫ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে ১১.৮৪ কোটি। সবমিলিয়ে হর্টিকালচারে মোট ১৩১.৪৩ কোটি ক্ষতি। সেই সঙ্গে আমন ধানে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৪ হেক্টর জমিতে মোট ক্ষতির পরিমাণ ৫৭৬ কোটি টাকা। অন্যান্য সব মিলিয়ে এগ্রিকালচারে ক্ষতি ৬৮৫ কোটি। আপাতত এসডিআরএফের তরফে ২০৫ কোটি, ৫ কোটির বীজ বিতরণ, পানবরজে ৩ কোটি, মালদহের জন্য ৮ কোটি ১২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হল নবান্ন থেকে। শুভেন্দু বলেন, “আগামিকাল থেকে দু’দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” সেই সঙ্গে সেচ দপ্তরের সাহায্যে জলবন্দি জমি থেকে জল তোলার কাজও সোমবার থেকেই শুরু করবে রাজ্য সরকার। পাম্প ও শ্রমিকের পারিশ্রমিক কৃষকদের বহন করতে না বলেও নিশ্চিন্ত করেন মুখ্যমন্ত্রী।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language