Hashtagintro

৬১-তেই চুলে ডাই বন্ধ, কাঁচাপাকায় ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে আমিরকে দেখে ক্লিন বোল্ড ভক্তরা

আমির খান, যনি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট নামেও বিশেষ পরিচিত। কর্মজীবনের পাশাপাশি আমিরের ব্যক্তিগতজীবনও বেশ নজরকাড়া। ৬০ পেরিয়ে গৌরীর সঙ্গে বিবাহ অভিযানের তৃতীয় অধ্যায় শুরু করেছেন। বিতর্ক, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই জীবন কাটাতেই অঙ্গীকারবদ্ধ আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে আরও একবার সেই দৃষ্টান্ত চোখে আঙুল দিয়ে দেখালেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। ধূসর চুলেই অনুষ্ঠানে হাজির আমির। তাঁকে দেখে উপস্থিত সকলে একটু হবাক হলেও, আমির কিন্তু একদম কুল! বুঝিয়ে দিলেন, তিনিই নিজের মর্জির মালিক।

৬১ বছর বয়সে চুলে পাক ধরবে সেটাই তো স্বাভাবিক। আর সেই প্রাকৃতিক নিয়মকে সাদরে গ্রহণ করে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে সুপারহিট আমিরি চাল। কেন তিনি চুলে রং করেন না তা জানতে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের কৌতুহল অমূলক নয়। আমির খান নিজেই খোলসা করলেন কেন আজকাল চুলে রং করছেন না। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন আমির। তাঁর সাম্প্রতিক উপস্থিতি সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে তা বললেও অত্যুক্তি হবে না। নতুন লুকের নেপথ্যে লুকিয়ে কোনও বিশেষ রহস্য? আসন্ন কোনও সিনেমার চরিত্রের লুক?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Buzzzooka Scrolls (@buzzzookascrolls)

নতুন লুক আর চুলে কলপ দেওয়া বন্ধ করার কারণ প্রসঙ্গে জানান, এর সঙ্গে কোনও সিনেমার চরিত্রের কোনওরকম সম্পর্ক নেই। চুলে হাত বুলিয়ে আমিরি কায়দায় বলেন, “এই লুকের বিশেষ কোনও কারণ নেই। আমি শুধু চুলে কলপ দেওয়া বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।” পরিচালক সুভাষ ঘাই মজা করে বলেন, তাঁর এই নতুন লুক হয়তো আগামী কোনও ছবির জন্য। ফের পরিচালকের রসিকতা, “যখনই ওকে অন্যরকম সাজে দেখবে, বুঝে নিতে হবে যে ও কোনও চরিত্র নিয়ে পড়াশোনা করছে।” তবে চুলে কলপ না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানানোর জন্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language