আজ আপনার কাজের চাপ কিছুটা বেশি থাকবে। কালীপুজোর ব্যস্ততার মধ্যেও আপনাকে কর্মক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। তবে আপনার কঠোর পরিশ্রমের যথাযোগ্য ফল আপনি অবশ্যই পাবেন। আর্থিক ক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির সাহচর্যে আপনার মন শান্ত হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার শুভ যোগ রয়েছে। অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন।
- শুভ সংখ্যা: ৮
- শুভ রং: বেগুনি
- প্রতিকার: জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন।
