Hashtagintro

ট্রাফিক আইন ভেঙে দ্বিতীয় সপ্তমীতে কলকাতায় গ্রেপ্তার ৬১, এক রাতে ৮৩৩ টি মামলা!

সপ্তমীর দ্বিতীয় রাতেও কলকাতার রাস্তায় আইন ভেঙে শয়ে শয়ে মামলা। বিনা হেলমেট থেকে মত্ত অবস্থায় গাড়ি চালানো-সহ একাধিক অভিযোগে গোটা কলকাতায় মোট ৮৩৩ টি মামলা হয়েছে। লালবাজার সূত্রে এই তথ্য দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় কড়া নজরদারি, নিরাপত্তা রয়েছে। সেই কথা আগেই বলা হয়েছিল। ষষ্ঠীর রাত থেকেই আইন ভাঙার জন্য অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন লালবাজারের তরফে মামলার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বিনা হেলমেটে বাইক চালানর জন্য অভিযোগে মোট ২৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাতে একটি বাইকে তিন সওয়ারি নিয়ে যাতায়াতের ঘটনাও দেখা গিয়েছে। সেই অভিযোগে মোট ১৪৮ জনকে পাকড়াও করে মামলা দায়ের হয়েছে। মত্ত অবস্থায় রাতের কলকাতায় গাড়ি চালানোর অভিযোগে মোট ১২০ জনকে মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ট্রাফিক আইন সংক্রান্ত অন্য মামলায় আরও ১৬৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে খবর। দ্বিতীয় সপ্তমীর রাতে মহানগরে ট্রাফিক আইন ভেঙে মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ষষ্ঠীন ও প্রথম সপ্তমীর থেকে গতকাল রাতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলার সংখ্যা অনেকটাই বেড়েছে। গ্রেপ্তারির সংখ্যাও আগের দু’দিনের থেকে বেড়েছে। সেই তথ্য কলকাতা পুলিশের তরফে খবর। প্রথম সপ্তমী পর্যন্ত এই মামলার সংখ্যা সাড়ে ৪০০ মতো ছিল। গতকাল, এই মামলার সংখ্যা দ্বিগুণ হয়েছে। আগামী দিনগুলিতে রাতের শহরে আরও বেশি ট্রাফিক নিরাপত্তায় নজরদারি চলবে। সেই কথা জাজানো হয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language