Hashtagintro

টাইগারের উপর বিষ্ণোই গ্যাংয়ের গুলিবৃষ্টি, আতঙ্কের মাঝেই ফ্ল্যাট বিক্রি অভিনেতার

ঠিক যেন নয়ের দশকের মায়ানগরী। যখন অন্ধকার জগতের ডন-গ্যাংস্টারদের দাপটে কাঁপত গোটা মুম্বই। বিগত কয়েক বছরে কখনও সলমন খান, রণবীর সিং, আবার কখনও বা রোহিত শেট্টিদের ‘টার্গেট’ করে সেই অভিশপ্ত পর্বের স্মৃতি উসকে দিয়েছে বিষ্ণোই গ্যাং। উৎসবের মরশুমে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীারা। ওই ঘটনায় আতঙ্কিত মুম্বইবাসী। টাইগার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার ১১। অভিযুক্তদের জেরা করে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। এর মাঝেই মুম্বইয়ের খার পশ্চিমে অবস্থিত একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন টাইগার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘সিআরই ম্যাট্রিক্স’ (CRE Matrix)এর হাতে আসা নথি থেকে জানা গিয়েছে, অভিনেতা তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটটি ন’কোটি টাকায় বিক্রি করেছেন। ফ্ল্যাটটি রুস্তমজি প্যারামাউন্ট ডি কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ন’তলায় অবস্থিত। যার কার্পেট এরিয়া ১,২৯১.১৪ বর্গফুট এবং অতিরিক্ত এক্সক্লুসিভ এরিয়া ৯৫.৮০ বর্গফুট। প্রতি বর্গফুট প্রায় ৬৪,৮৯১ টাকায় বিক্রি হয়েছে টাইগারের ফ্ল্যাট। স্ট্যাম্প ডিউটি বাবাদ বরাদ্দ ৫৪ লক্ষ টাকা।

Tiger Shroff mother breaks Silence Shatrughan Sinha Ranvir Shorey Rahul Dholakia Ravi Kishan Ravie Dubey Amaal Mallik Reacts
অভিনেতা টাইগার শ্রফ।

ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দু’টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও। জানা যাচ্ছ, ২০১৮ সালের ১৭ জুলাই ৭.৬১ কোটিতে ফ্ল্যাটটি কিনে পরের বছর অর্থাৎ ২০১৯-এর ৩০ নভেম্বর আইনিভাবে ফ্ল্যাটের মালিক হন টাইগার। সাত বছর পর সাধের ফ্ল্যাট বিক্রি করে দিলেন জ্যাকিপুত্র। তবে এটাই প্রথম নয়, এর আগেও ফ্ল্যাট কেনাবেচা করেছেন টাইগার। মিডিয়া বছরখানেক আগে আরও একটি ফ্ল্যাট ১৫.৬ কোটিতে বিক্রি করেছিলন। ২০১৮ সালে ১১.৬২ কোটিতে ফ্ল্যাটটি কিনেছিলেন।

Tiger Shroff Attack: Four more arrested for allegedly supplying weapons
টাইগার শ্রফ

সংশ্লিষ্ট ফ্ল্যাটটি ক্রয়-বিক্রয়ের মধ্যে সময়ের ব্য়বধান ছিল সাত বছর। ছাব্বিশ সালেও পুনের একটি সম্পত্তি ৮.৮৭ কোটিতে বিক্রি করেন টাইগার। চব্বিশ সালের মার্চে এই ফ্ল্যাটটি ৭.৫ কোটিতে কিনেছিলেন বাগি অভিনেতা। প্রসঙ্গত, টাইগার শ্রফের গাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক। শনিবার ইন্দোর থেকে বাইশ বছর বয়সি যুবককে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। আপাতত ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language