কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও কর্তৃপক্ষের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাই-বোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কর্মজীবন ও ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যার সমাধান সম্ভব। এই জাতক-জাতিকাদের এই সময় আয় অনেকটাই বাড়বে। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিজের কাছে রাখুন। কর্মপ্রার্থীদের কাজের সন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
