গুরুর খাঁটি শিষ্য! ‘গুরু’ যুবরাজ সিং ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। এখন তাঁর ‘শিষ্য’ অভিষেক শর্মা জেতাচ্ছেন। এবার ৩৫ বলে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডে সিরিজ পকেটে ভরে নিলেন। তারপরও যুবির নজির ভাঙতে পারলেন না। আবার সেই নিয়ে খোঁচাও দিলেন যুবরাজ। পালটা দিতে ছাড়লেন না অভিষেকও। শেষমেশ ‘হার’ মানলেন যুবি। কী কথা হল গুরু-শিষ্যের?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ১৫ বলে হাফসেঞ্চুরি। তারপর সেঞ্চুরি এল ৩৫ বলে। এর আগেও তিনি ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এই নিয়ে চারটি সেঞ্চুরি করলেন অভিষেক। এই নিয়ে তিনবার অভিষেক ৪০-র কম বলে সেঞ্চুরি করলেন। যদি হাফসেঞ্চুরি ধরা হয়, তাহলে ১৫ বল বা তার কমে তিনবার হাফসেঞ্চুরি করেছেন।
২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। আজও তা ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি। অভিষেক একাধিকবার তার কাছাকাছি গিয়েছেন, কিন্তু ভাঙতে পারেননি। সেটাকেই খোঁচা দিয়ে যুবি লেখেন, ‘এবারও ১২ বলে ৫০ করতে পারলে না তো!’ তারপর অবশ্য অভিষেকের সঙ্গে বৈভব সূর্যবংশীর প্রশংসা করে লেখেন, ‘যেন নিজেদের উঠোনে খেলছে।’
You still can’t get 50 of 12 can you
@OfficialAbhi04! Looks like two left handers batting in their backyard! #IndVsNZ
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 27, 2026
শিষ্য অভিষেক গুরুর শ্রেষ্ঠত্ব মেনে নিলেন। ম্যাচের পর তিনি বলেন, “আমি আগেও এই বিষয়ে কথা বলেছি। আমি জানি না, উনি ওই সময়ে কীভাবে এত ভালো ক্রিকেট খেলতেন। তবে তখন খেলা আরও কঠিন ছিল। হঠাৎ করে মাঠে নেমে ১২ বলে ৫০ রান করা সহজ কাজ নয়। ওটা এক-আধবার হয়।”
অবশ্য যুবরাজ মজাই করেছিলেন। পরে আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে শিষ্যর প্রশংসা করে গুরু লেখেন, ‘আমি তো আর ৩০ বা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারিনি। খুব ভালো খেলেছ অভিষেক। আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ। বৈভবও খুব ভালো খেলেছে। সিরিজ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন।’
And I can’t make 100 of 30 or 34 balls
Well played sir @OfficialAbhi04 ! Great innings aur apne single bhi le liye
Good stuff on the other end by #VaibhavSooryavanshi! Devastating combination! Hats off to @IamSanjuSamson, playing at no. 3 as a complete team man! Well-bowled by our bowlers to keep the score under 200! Great series win
congratulations Team India
#IndVSNZ @BCCI
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 27, 2026

@OfficialAbhi04! Looks like two left handers batting in their backyard! #IndVsNZ
Good stuff on the other end by #VaibhavSooryavanshi! Devastating combination! Hats off to @IamSanjuSamson, playing at no. 3 as a complete team man! Well-bowled by our bowlers to keep the score under 200! Great series win
congratulations Team India
#IndVSNZ @BCCI