Hashtagintro

শান্তিপুরে কিশোরীর রহস্যমৃত্যু! ঘরে উদ্ধার নৃত্যশিল্পীর দেহ, তদন্তে পুলিশ

শান্তিপুরে (Santipur) কিশোরীর রহস্যমৃত্যু! মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ। কিশোরী আত্মঘাতী নাকি, তাকে খুন করা হয়েছে? তা নিয়ে ধোঁয়াশা। যদি কিশোরী আত্মঘাতী হয়ে থাকে, তাহলে কেন? কোনও সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কারণে সিদ্ধান্ত? খুন হয়ে থাকলে কেন, কে বা করল? সব নিয়ে ধোঁয়াশা। কিশোরীর পরিবারের দাবি, সোমবার রাতে কিশোরীর আচরণে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তাঁরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর নাম বেবি মাহাতো। তার বাবা অজয় মাহাতো জানান, তাঁর দুই মেয়ে। বেবি ছোট। সে পড়াশোনার পাশাপাশি আদিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় নৃত্যশিল্পী হিসাবে কাজ করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পরিবারের সকলে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। ছোট মেয়ের আচরণে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তাঁরা। এদিন সকালে বেবির মা তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করলে কোনও সাড়া মেলেনি। এরপর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই বেবিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রানাঘাট মহকুমা হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংসারের প্রয়োজনেই নৃত্যপরিবেশনাকে পেশা হিসেবে বেছে নিয়েছিল বেবি। যদিও এ বিষয়ে পরিবার কিছু জানাতে চায়নি। ঘটনায় হতবাক সকলে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language