Hashtagintro

লড়াই করেও হল না শেষরক্ষা! জুনিয়র বিশ্বকাপে ফের হার ভারতের, এবার সামনে কঠিন প্রতিপক্ষ

ভারত ১ (রোনানদেব)
হন্ডুরাস ২ (ডানিও, আলেজান্দ্রো)

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে জুনিয়রদের লড়াই মুগ্ধ করছে ফুটবলপ্রেমীদের। এই ম্যাচে অবশ্য লড়াই করেও শেষরক্ষা হল না। পিছিয়ে পড়ে সমতায় ফিরেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত হন্ডুরাসের বিরুদ্ধে ২-১ গোলে হারতে হল রাউন্ড অফ ৩২-এর ম্যাচে। ‘ব্লু কল্টসে’র পরের ম্যাচ বুধবার, সন্ধ্যা ৭.৪৫ মিনিটে। প্রতিপক্ষ ত্রিনিদাদ ও টোবাগো। 

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল ভারত। গোলরক্ষক জেনিতের ভুলের খেসারত দিতে হয় দলকে। ১৮ মিনিটে ডানিও ফ্লোরেসের গোলে এগিয়ে যায় মধ্য আমেরিকার দেশটি। তবে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। লাওসের বিরুদ্ধে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে একের পর এক আক্রমণ শানায়। এর ফলও মেলে হাতেনাতে। ৩১ মিনিটে রোনানদেব আহেইবামের গোলে সমতায় ফেরে ভারত।

সেই সময় ‘ব্লু কল্টসে’র খেলা দেখে মনে হচ্ছিল, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। যদিও সেই আশা পূরণ হয়নি। ৩৬ মিনিটে আলেজান্দ্রো আমায়ার গোলে এগিয়ে যায় হন্ডুরাস। এরপর সমতা ফেরানোর জন্য একাধিক আক্রমণ তৈরি করেও কাজের কাজ হয়নি। শেষের মিনিটে একটি ভারতীয় স্ট্রাইকারের শট পোস্টে লেগেও প্রতিহত হয়। ফিরতি বলে শটও গোল লাইন সেভ করেন প্রতিপক্ষ ডিফেন্ডার।

আক্রমণের শেষ ধাপে নিখুঁত ফিনিশিংয়ের অভাব ভুগিয়েছে দলকে। শেষ পর্যন্ত ১-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে। হেরে গেলেও পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরার মানসিকতা দেখিয়েছে ব্লু কোল্টস। উল্লেখ্য, বিশ্বকাপে টানা দু’ম্যাচ জেতার পর গ্রানাডার বিরুদ্ধে ‘জেতা ম্যাচ’ ড্র করেছিল ভারত। সেই ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে বাহরিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। তবে সেনেগালের কাছে ১-৬ গোলে হেরে গ্রুপ পর্বে শীর্ষস্থানে উঠতে পারেনি বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। এবার হন্ডুরাসের বিরুদ্ধে হেরে সন্ধায় ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে মাঠে নামবে ভারত।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language