Hashtagintro

লস অ্যাঞ্জলসের বাড়িতে আলোর রোশনাই, ‘দেশি লুক’-এ প্রবাসে দিওয়ালি পার্টির আয়োজন প্রিয়াঙ্কার

‘পরদেশীবাবু’র সুপারস্টার ‘দেশি’ গিন্নি। বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি পালনে জুড়ি মেলা ভার। করবা চৌথ হোক বা কোনও পুজো কিংবা দিওয়ালি উদযাপন, কোনও কিছতেই খামতি নেই। তিনি আর কেউ নন, ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে হলিউডে আসর জমিয়েছেন। ঠিক তেমনই বিদেশি হাওয়া গা মেখে ভারতীয় নারীর ঐতিহ্য়, সংস্কৃতি কিছুই ভোলেননি প্রিয়াঙ্কা। নিক জোনাসের সঙ্গে বিয়ের পর প্রবাসই এখন স্থায়ী ঠিকানা। প্রতি বছর সেখানেই রীতি মেনে পালন করেন করবা চৌথ। তারপরই আলোর উৎসবে মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হল না। নিজের বাড়িতে দিওয়ালি পার্টি দিলেন নিকঘরনি প্রিয়াঙ্কা চোপড়া।

তিনি যখন কোনও পার্টির আয়োজন করেন তখন সেটা শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকে না। বরং এক স্মরণীয় মুহূর্ত হিসেবে সকলের হৃদয়ে গেঁথে যায়। ৩০ অক্টোবর, স্বামী তথা গায়ক-অভিনেতা নিক জোনাসকে সঙ্গে নিয়ে লস অ্যাঞ্জেলেসের নিজের বাড়িতে দীপাবলি উদযাপনের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সাজসজ্জাতে ছিল ভারতীয় ঐতিহ্য ও হলিউডের আধুনিক ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন। অন্যদিকে, ক্রিম ও সাদা রঙের কারুকার্য় করা কুর্তা সেটে নিক জোনাস ছিলেন তাঁর প্রিয়তমা প্রিয়াঙ্কার যথার্থ পরিপূরক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Patty Cardona (@mimixjerry)

প্রিয়াঙ্কার ফ্যানপেজ থেকে তারকাখচিত সন্ধ্যায় জমকালো দিওয়ালি পার্টির মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। প্রিয়াঙ্কাও তাঁর ইনস্টা স্টোরিতে রঙিন মুহূর্তের ঝলক শেয়ার করেছেন। উপস্থিত ছিলেন মডেল উইনি হার্লো, গায়িকা রিয়া রাজ, ইউটিউবার লিলি সিং-সহ একাধিক সেলেব। ঢোলের তালে আর জমকালো আলোর আবহে জমে উঠেছিল সন্ধ্যা। তবে দিওয়ালি পার্টির কেন্দ্রীয় আকর্ষণ ছিলেন প্রিয়াঙ্কা নিজেই তা বললে অত্য়ুক্তি হবে না। এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল জারদৌসি, পুঁতির কাজ আর সোনালি সুতোর কারুকার্য করা গাউন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by justine marjan (@justinemarjan)

ড্রেসের সঙ্গে ছিল মানানসই জুয়েলারি। পরিপাটি করে বাঁধা খোঁপায় ছিল সাদা গজরা। গাউনের ভারী কারুকাজের সঙ্গে জুঁই ফুলের স্নিগ্ধ বৈপরীত্য ফ্য়াশনের নতুন পরিভাষা তৈরি করেছে তা বললে অত্যুক্তি হবে না। সিঁথির মাঝে ছোট্ট কুন্দনের টিকলিতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া, যা প্রিয়াঙ্কার সাজকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার দীপাবলির সাজ যেন প্রমাণ করল ঐতিহ্যকে সঙ্গী করেও আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SimplyAmina 🌴 (@simplyaminaofficial)

 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language