Hashtagintro

‘রামের মতো চরিত্রে অভিনয়ে সৃজনশীল স্বাধীনতা থাকে না’, ‘রামায়ণ’-এর চ্যালেঞ্জ নিয়ে অকপট রণবীর

দীর্ঘ ৫ নভেম্বর মুক্তি পেল বহু প্রতিক্ষীত সিনেমা ‘রামায়ণ’। ‘রাম’ রণবীর থেকে ‘বারণ’ যশ-সহ প্রতিটি চরিত্রের সাবলীল অভিনয়, গল্পের মজবুত বুনোট দাগ কেটেছে দর্শকের মনে। দীর্ঘ উনিশ বছর অর্থাৎ এক দশকের বেশি অভিনয় কেরিয়ারে প্রথমবার পৌরাণিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন রণবীর। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘রাম’ চরিত্রকে বাস্তবসম্মত করে তোলার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। সেই সঙ্গে ভয় আর আত্মবিশ্বাসের খামতির কথাও অকপটে স্বাকীর করেন ‘রাম’ রণবীর।

অভিনয় কেরিয়ারে আজ পর্যন্ত যে ক’টি ছবিতে অভিনয় করেছেন তার থেকে ‘রামায়ণ’-এ কাজের অভিজ্ঞতাও সম্পূর্ণ আলাদা। রণবীরের বক্তব্য, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে একজন অভিনেতা অনেকটাই নিজের মতো করে চরিত্রকে গড়ে তুলতে পারেন। কিন্তু ‘রাম’-এর মতো চরিত্রের ক্ষেত্রে সেই স্বাধীনতা অনেকটাই সীমিত। অভিনেতার কথায়, “আমি যদি অ্যানিম্যাল বা ব্রহ্মাস্ত্রর মতো কোনও ছবিতে অভিনয় করি সেখানে সৃজনশীল স্বাধীনতার একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হাজার হাজার বছর আগে লেখা একটি কাহিনি অবলম্বণে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। তাই সেই মূল কাহিনিকে অপরিবর্তিত রেখে দর্শকের দরবারে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করতে হয়।”

এই চরিত্রে অভিনয়ের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মানুষের মিশ্র প্রতিক্রিয়াকে দূরে রেখে কাজের প্রতি মনোনিবেশ। রণবীরের মতে, নেচিবাচক চিন্তাভাবনা একজন অভিনেতার অভিনয়কে প্রভাবিত করতে পারে। রণবীর বলেন, “নিজের মনের মধ্যে থাকা ভয়ের কণ্ঠস্বরগুলোকে দূরে রাখতে হবে। কাউকে খুশি করতে পারব কি না, কে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, এই ধরনের প্রশ্নগুলো অভিনয়ের সময় মনে হতেই পারে। তাই গল্পের উপর বিশ্বাস রাখতে হবে। চরিত্রের প্রতি ভক্তি ও শ্রদ্ধা রাখতে হবে এবং অভিনয়কে সহজ-সরল ভাবে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা জারি রাখতে হবে।”

রণবীর কাপুর।

পর্দায় ‘রাম’ চরিত্রে অভিনয় করার সময় নিজের চেহারা, হাঁটাচলা এবং ব্যক্তিত্ব নিয়েও অতিরিক্ত সচেতন হয়ে পড়েছিলেন। সে কথাও স্বীকার করেছেন রণবীর। তাঁর কথায়, “যখন আপনি জানেন এমন একটা চরিত্রে অভিনয় করছেন যেখানে দর্শকের একটা নির্দিষ্ট ধরনের অভিনয়ের প্রত্যাশা রয়েছে, আপনাকে কেমন দেখাচ্ছে, কীভাবে হাঁটছেন, কীভাবে নিজেকে উপস্থাপন করছেন—এই বিষয়গুলো নিয়ে অত্যাধিক সচেতন হয়ে পড়েন।”এমনকী রামের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের যোগ্যতা নিয়েও সংশয়ে ভুগেছেন রণবীর। তাঁর মনে প্রশ্ন জেগেছিল, এই চরিত্রের জন্য তিনি সত্যিই উপযুক্ত? আদৌ কি চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবেন?

Netizens praises Ranbir Kapoor's casting as Ramayana 'Jai Jai Ram' Release
‘রাম’ রণবীর

রণবীর বলেন, “প্রথম যখন এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম তখন আমার মনে প্রচুর ভয় কাজ করছিল। ভাবছিলাম, আমি আদৌ চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারব? নিজেকে নিয়ে অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন ছিল। কিন্তু সুযোগটা আমার সামনে ছিল এবং আমি জানতাম এমন সুযোগ জীবনে একবারই আসে। একইসঙ্গে ‘রাম’ চরিত্রে অভিনয় করলে কী ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে সে সম্পর্কেও আমি যথেষ্ট সচেতন ছিলাম।” সবশেষে রণবীরের বক্তব্য, “পৌরানিক চরিত্রের বিশ্বাসযোগ্যতাকে ফুটিয়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চরিত্রগুলোর মধ্যেও আবেগের ছোঁয়া রাখতে হবে।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language