Hashtagintro

মাথায়-দু’হাতে জ্বলন্ত আগুন, কালীপুজোয় কঠিন রীতি পালন শুভশ্রীর, মুগ্ধ নেটপাড়া

লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়ে ব্যস্ততা সামলেও আদ্যোপান্ত সংসারী শুভশ্রী। উৎসবের দিনগুলিতে স্বামী, সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা যায় তাঁকে। টলিপাড়ার ‘লেডি সুপারস্টার’ আবার অত্যন্ত ঈশ্বরবিশ্বাসীও। নিষ্ঠা মেনে কালীপুজোয় ‘ধুনো পোড়ানো’ রীতি পালন করলেন তিনি। অভিনেত্রীকে দেখে মুগ্ধ নেটপাড়া।

পরনে টুকটুকে লাল রঙের শাড়ি। গা ভর্তি গয়না। মাথায় সিঁদুর। কপালে ছোট্ট লাল টিপ। সঙ্গে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ির কালীপুজোয় যোগ দেন শুভশ্রী। ইয়ালিনির পরনে মায়ের সঙ্গে মানানসই লাল পোশাকে। ইউভান সেজেছিল হলুদ পাঞ্জাবিতে। সোশাল মিডিয়ায় ‘ধুনো পোড়ানো’ রীতি পালনের ভিডিও দেখা গিয়েছে। অভিনেত্রীর দুই হাতে এবং মাথায় রাখা মাটির পাত্র। তাতে আগুন লেগে ধুনো দেওয়া হয়। সেই জ্বলন্ত মাটির পাত্র নিয়ে বসেছিলেন শুভশ্রী। শাস্ত্রজ্ঞদের মতে, সন্তান ও পরিবারের কল্যাণ কামনায় বিবাহিত নারীরা এই রীতি পালন করেন। নেটিজেনরা তাঁকে ‘অনন্যা’ বলে দাবি করেছেন।

এদিকে, আবার এদিন ‘ধুনো পোড়ানোর’ রীতি পালনের সময় শুভশ্রীর পাশে দেখা গিয়েছে দিদি দেবশ্রী। রাজ-শুভশ্রীকন্যা ইয়ালিনীকে সামলে রাখতে দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিন শোনা যাচ্ছিল, দিদি দেবশ্রীর সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে শুভশ্রীর। পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যাচ্ছিল না তাঁদের। তবে বাপের বাড়ির পুজোয় আবার একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনায় যে জল ঢাললেন দুই বোন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language