Hashtagintro

ভারতীয় ফুটবলে সোনালি ইতিহাস ইস্টবেঙ্গলের, ‘এখনও অনেক কাজ বাকি’, সতর্ক করছেন কোচ

ইতিহাস তৈরি করা হয়ে গিয়েছে ঠিকই। মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পরও লক্ষ্য থেকে সরে আসেননি লাল-হলুদের ইতিহাস ছুঁয়ে ফেলা কোচ আস্থনি অ্যান্ড্রজ। বলছেন, এখনও অনেক জায়গায় উন্নতি করা বাকি আছে। তবে এই মুহূর্তটাকে উপভোগ করতে করতেই দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

শনিবার ম্যাচ হারলেও প্রথম ভারতীয় ক্লাব হিসাবে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। মহিলাদের ক্লাব ফুটবলে দেশের অন্যতম সফল কোচ বলছেন আরও এগিয়ে যেতে হবে। এখানে সন্তুষ্ট হয়ে থেমে থাকা যাবে না। শনিবার তিনি বলেন, “প্রথমেই শুভেচ্ছা জানাই সবাইকে। মেয়েদের মানসিকতা মারাত্মক রকমের ইতিবাচক। যেভাবে আমরা এই প্রতিযোগিতায় এগিয়েছি তা সত্যি আমার কাছে একটা গর্বের মুহূর্ত এটা। তবে এখনও অনেক কাজ বাকি। বিশেষ করে বেশ কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।”

গতবছরও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেনি। তবে কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথমবার মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে দলকে চ্যাম্পিয়ন করে আরও একটা নজির গড়েছিলেন মশাল গার্লস। গতবার যে স্বপ্ন অধরা থেকে গিয়েছিল, এবার তা সত্যি করলেন ফাজিলা ইকুয়াপুটরা। ভারতের ফুটবল ইতিহাসে একমাত্র মহিলা ক্লাব হিসাবে এবার এসিএলের কোয়ার্টার ফাইনালে খেলবে ইস্টবেঙ্গল। সেই পর্বে ভালো খেলার স্বপ্ন দেখছেন সুলঞ্জনা রাউলরা। তবে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ মন দিচ্ছেন উন্নতির দিকে।

আসলে দক্ষিণ কোরিয়ার হোয়াচিয়ন কেএসপিও ডব্লিউএফসি-র কাছে ১-৪ হারের পরে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার লড়াইটা কঠিন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। শনিবার ৪.২৫ এসসির বিরুদ্ধে জয় বা ড্র করার দরকার ছিল লাল-হলুদের। কিশোর ভারতী স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির বিরুদ্ধে ২-০ গোলে হারতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। তবে হারলেও গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে ইস্টবেঙ্গলের মেয়েরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে। কারণ মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language