Hashtagintro

‘বিষায়েছে বায়ু…’ কালীপুজোর রাতে বাজির বাড়বাড়ন্তে কলকাতার বাতাসে ‘রেড অ্যালার্ট’!

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কালীপুজোয় বাজি ফাটানোর ক্ষেত্রে কড়া নিয়ম নিয়ম জারি করেছিল রাজ্য সরকার। বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমাও। শব্দবাজি নিয়েও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু প্রশাসনের নির্দেশিকা তুড়ি মেরে কালীপুজোর রাতে বাজির বাড়বাড়ন্তের সাক্ষী থাকল কলকাতা। যার জেরে কলকাতার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে উদ্বেগজনকভাবে। শুক্রবার রাত থেকেই হাওড়া-কলকাতার বাতাসে দূষণে পারদ চড়তে শুরু করেছিল। রবিবার সেই ‘বিষের’ মাত্রা আরও ঊর্ধ্বমুখী।

গত বৃহস্পতিবার শহরের বায়ুর গুণমান সূচক ছিল ৭০ থেকে ৮০-এর মধ্যে। সেখানে রবিবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে ২০০-তে পৌঁছয়।

দূষণের পরিস্থিতি এতটাই খারাপ যে রাত ১ট নাগাদ কলকাতার বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছে যায় ৫০০-এর কাছে। দূষণের এই মাত্রা অত্যন্ত বিপজ্জনক। গত বৃহস্পতিবার শহরের বায়ুর গুণমান সূচক ছিল ৭০ থেকে ৮০-এর মধ্যে। সেখানে রবিবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে ২০০-তে পৌঁছয়। পরিসংখ্যান বলছে, কালীপুজোর রাতে কলকাতার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। পিএম ১০-এর মাত্রা পৌঁছেছিল ৩৫৪ মাইক্রোগ্রামে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় গোটা শহর।

দূষণের নিরিখে উত্তর কলকাতায় অবস্থা সবচেয়ে উদ্বেগের। রাত দুটোর রিপোর্ট অনুযায়ী, কাঁকুড়গাছিতে একিউআই ছিল ৬১০-এ। মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, তালতলায় ৪৬৯, কাশীপুরে ৪৯০, লেবুতলায় ৪৯১, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯। বিধাননগরেও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। বিধাননগর পুরসভা এলাকায় একিউআই ৪৯০-এ পৌঁছয়। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম, এলগিন রোড ও হেস্টিংস এবং ময়দানে একিউআই ঘোরা ফেরা করেছে ৪৫০ থেকে ৫০০-র মধ্যে। বিষিয়েছে দক্ষিণ কলকাতার বাতাসও। বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২ রেকর্ড করা হয়। তবে কিছুটা স্বস্তির বিষয়, বাতাসের এমন হাল হলেও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় জায়গা হয়নি কলকাতার।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language