Hashtagintro

কালীপুজোতেও অব্যাহত হামলা! বাম বুকস্টল ভাঙচুর, প্রতিরোধ গড়লেন তরুণ কমরেডরা

দুর্গাপুজোর পর কালীপুজোতেও এবার কলকাতা ও জেলায় জেলায় বুকস্টল দিয়েছে বামপন্থী সংগঠনগুলি। আর পুজোর মতো দীপাবলিতেও সেই বুকস্টলে হামলা অব্যাহত! কালীপুজোর রাতে রাজ্যের একাধিক জায়গা থেকে হামলার খবর মিলেছে। সোশাল মিডিয়ায় সেসব ভিডিও পোস্ট করেছেন বামমনস্ক মানুষজন। কোথাও কোথাও স্টল থেকে বই মাটিতে ছুড়ে ফেলা হয়েছে। তবে তরুণ কমরেডরা এসব প্রতিরোধ করে ফের স্টলে বই সাজিয়েছেন। কোনও কোনও জেলায় অবশ্য বামপন্থীদের বুকস্টল বেশ সাড়া ফেলেছে।

কোথাও কোথাও ভাঙচুর করা হল বামেদের সেই বুকস্টল। অভিযোগের তির উঠছে বিজেপি কর্মীদের দিকে। হাবরা খারো বাজার, নৈহাটিতে এসএফআইয়ের স্টল আক্রান্ত হয়েছে। তবে এসব প্রতিরোধ করেই স্টল চলছে। মাটিতে ছুড়ে ফেলা বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, ম্যাক্সিম গোর্কিদের বই তুলে ফের সাজানো হচ্ছে স্টলে।

যে কোনও উৎসবেই জনসংযোগ বাড়িয়ে তোলার পাশাপাশি বাম প্রগতিশীল সাহিত্য প্রসারের লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে বুকস্টলের পরিকল্পনা বামেদের। সেইমতো কালীপুজো ও দীপাবলিতেও বইয়ের সম্ভার নিয়ে বসেছেন কমরেডরা। কিন্তু দুর্গাপুজোর ‘অ্যাকশন রিপ্লে’ দেখা গেল এবারও। কোথাও কোথাও ভাঙচুর করা হল বামেদের সেই বুকস্টল। অভিযোগের তির উঠছে বিজেপি কর্মীদের দিকে। হাবরা খারো বাজার, নৈহাটিতে এসএফআইয়ের স্টল আক্রান্ত হয়েছে। তবে এসব প্রতিরোধ করেই স্টল চলছে। মাটিতে ছুড়ে ফেলা বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, ম্যাক্সিম গোর্কিদের বই তুলে ফের সাজানো হচ্ছে স্টলে। প্রতিদিনই সেখানে দলের কোনও না কোনও প্রবীণ নেতাদের দেখা যাচ্ছে। বই বিক্রির পাশাপাশি চলছে জনতার কথা শোনা, মত বিনিময়।

এর আগে দুর্গাপুজোয় বামেদের বুকস্টলে আক্রমণের পর কলকাতা জুড়ে বই হাতে মিছিলে হেঁটেছিলেন সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনস্ক মানুষজন। অঙ্গীকার করেছিলেন, জ্ঞানরূপী বইয়ের উপর এমন হামলা বরদাস্ত নয়। এসবের পর আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা ঠিক করেন, এবার আর শুধু বুকস্টল নয়, বরং কাঁধে বইয়ের ঝোলা নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন সাম্রাজ্যবাদ বিরোধী বইপত্র মানুষের কাছে পৌঁছে দিতে। কালীপুজোতেও তাদের বইয়ের স্টলে হামলা নিশ্চিতভাবে বুকস্টল আরও বেশি প্রসারিত হবে। কমরেডদের আহ্বান, বাংলার শিক্ষা-সংস্কৃতিকে রক্ষা করার স্বার্থে, বইপ্রেমী শিক্ষানুরাগী সমস্ত মানুষের কাছে আহ্বান, আসুন, উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ছাত্রদের সব স্টলে। আগলে রাখুন। বই পড়ুন, বই কিনুন, উপহার দিন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language