Hashtagintro

বাড়িতেই জনপ্রিয় পাক টিভি অ্যাঙ্কারকে গুলি করে খুন! রাওয়ালপিন্ডিতে হুলস্থুল কাণ্ড

নিজের বাসভবনেই গুলিবিদ্ধ জনপ্রিয় পাক সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায়। ইতিমধ্যেই মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৪১ বছর বয়সি রাবিয়া চ্যানেল ‘৯২ নিউজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। চ্যানেলের একাধিক জনপ্রিয় অনুষ্ঠানে সঞ্চালনাও করতেন। রবিবার নিজের বাসভবনের শোওয়ার ঘর থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ফরেনসিক দল। স্বামী আহসান তাহির খানকে জিজ্ঞাসাবাদে করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে তাঁর বয়ানে অসংঙ্গতি মিলেছিল। তবে এক পর্যায়ে তিনি তাঁর স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেন বলে দাবি তদন্তকারীদের। রাবিয়ার দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক দল। 

পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, তদন্তের সময় ঘটনাস্থল থেকেই একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, সেই পিস্তলের গুলিতেই খুন হয়েছেন রাবিয়া। কিন্তু কী কারণে স্ত্রীকে হত্যা করলেন তাহির? তদন্তকারীদের দাবি, জেরায় যুবক জানিয়েছেন, পিস্তলটি নাড়াচাড়া করার সময় দুর্ঘটনাবশত সেটি থেকে গুলি বেরিয়ে যায়। তাহিরের দাবি, পিস্তলটিতে গুলি ভরা ছিল, তা তিনি জানতেন না। দম্পতির বাড়ির পরিচারকও একই দাবি দাবি করেছেন। সবদিক খতিয়ে দেখে তদন্ত করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ। রাবিয়ার মৃত্যুতে পাক সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language