Hashtagintro

বিচ্ছেদের ক্ষত ভুলে সৃজলার প্রেমে মশগুল জীতু, এবার চিঠিতে ‘আই লাভ ইউ’ লিখলেন ‘অপরাজিত’

বিচ্ছেদের ক্ষত ভুলে জীতু কামালের জীবনে যে নতুন করে বসন্ত এসেছে, তা দিন কয়েক আগেই স্পষ্ট হয়েছে। বিগ বসের দুর্গে মাইক হাত দিয়ে চেপে সরাসরি সৃজলা গুহকে অনুভূতির কথা জানিয়েছে তিনি। এবার একটি কাগজে ‘আই লাভ ইউ’ লিখে অভিনেত্রীর কোলে ছুড়ে দিলেন তিনি। এবার কি তবে রাজবীর-নন্দিনীর মতোই মাখোমাখো প্রেম দেখা যাবে সৃজলা-জীতুর মধ্যে? অপেক্ষায় দর্শকরা।

সৃজলাকে লেখা জীতুর চিঠি। ছবি- সোশাল মিডিয়া।

২০১৯ সালের ৬ মে অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জীতু। প্রথম দিকে সংসার সুখের হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৩ সালের জুনে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা। তারপর পেরিয়েছে দীর্ঘদিন। সম্প্রতি বিগ বস বাংলায় রয়েছে জীতু। আর সেখানেই তাঁর জীবনে নতুন করে উঁকি দিল প্রেম। বেশ কয়েকদিন ধরেই সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা দেখা গিয়েছে জীতুর। তা নিয়ে কানাঘুষোও হয়েছে। পরবর্তীকালে সরাসরি অভিনেত্রীকে মনের কথা জানান তিনি। তবে সেই ডাকে সারা দেননি সৃজলা। যদিও তাতে বন্ধুত্বে ভাঁটা পড়েনি।

যদিও পছন্দের মানুষকে পেতে মরিয়া জীতু। তিনি সহজে হাল ছাড়তে রাজি নন। একটি পর্বে দেখা গেল গার্ডেন এরিয়ায় খানিকটা দূরত্ব বজায় রেখেই বসেছিলেন জীতু-সৃজলা। হঠাৎই উঠে দাঁড়ান অপরাজিত। সৃজলার সামনে থেকে যাওয়ার সময় তাঁর কোলে ছুড়ে দেন একটা কাগজ। এরপর বোঝা যায়, সেটি একটি দেশলাইয়ের ছেঁড়া বাক্স। তাতে লেখা, “আই লাভ ইউ, উইল ওয়েট ফর ইউ।” এতেই স্পষ্ট, প্রেমে ডুবেছেন অভিনেতা। তবে গুঞ্জন, সৃজলা দীর্ঘদিন ধরেই একটি সম্পর্কে রয়েছেন। তিনি নিজে তা স্বীকার না করলেও বিষয়টা কমবেশি সকলেরই জানা। ফলে সবটা জানা সত্ত্বেও জীতুর এই আচরণে অনেকেই প্রশ্ন তুলছেন। কেউ কেউ আবার নিশানা করছেন সৃজলাকেই। তিনি স্পেস দিয়েছেন বলেই জীতু এই ধরণের পদক্ষেপ করতে পেরেছেন বলে দাবি অনেকের।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language