বিশ্বকাপে তিনি অনবদ্য পারফর্ম করেছেন। তারপরও তাঁকে ব্রাত্য থাকতে হয়েছে। বিশ্বকাপের মঞ্চে কোনও পুরস্কার জোটেনি। জোটেনি ব্যালন ডি’অরও। তবে এবার সুখবর পেলেন লিওনেল মেসি। ফিফাপ্রোর বেছে নেওয়া বর্ষসেরা একাদশে জায়গা পেলেন লিও। চমকপ্রদভাব এ বছর ব্যালন ডি’অর জয়ী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের নাম ওই একাদশে নেই।
চলতি বছর বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন মেসি। ব্যক্তিগতভাবেও দুর্দান্ত পারফর্ম করেন। সেই সুবাদেই দু’বছর বাদে তিনি ঢুকে গেলেন ফিফাপ্রোর সেরা একাদশে। এই নিয়ে ১৮ বার মেসি ফিফাপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পেলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রত্যাশিতভাবেই এবারের সেরা একাদশে নেই। তবে এ পর্যন্ত তিনিও ১৫ বার ফিফাপ্রোর বেছে নেওয়া সেরা একাদশে জায়গা পেয়েছেন। স্পেনের সের্জিও র্যামস জায়গা পেয়েছেন ১১ বার।
ফিফাপ্রোর বেছে নেওয়া সেরা একাদশে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, লামিনে ইয়ামালরা। সেরা একাদশে রয়েছেন বিশ্বজয়ী স্পেনের চার ফুটবলার। পর্তুগালের দুই ফুটবলার এবং আর্জেন্টিনা, মরক্কো, ইংল্যান্ড, ফ্রান্স, নরওয়ের এক জন করে ফুটবলার জায়গা। এই ফিফাপ্রো হচ্ছে পেশাদার ফুটবলারদের ফিফা স্বীকৃত সংগঠন। ৭০ দেশের ফুটবলাররা এর সদস্য। ফুটবলারদের মধ্যে ভোটাভুটির মাধ্যমেই বর্ষসেরা একাদশ বাছাই করা হয়।
ফিফাপ্রোর বাছা বিশ্বসেরা একাদশ:
গোলরক্ষক: ডেভিড রায়া (স্পেন)
ডিফেন্ডার: পাউ কুবারসি (স্পেন), নুনো মেন্ডেজ (পর্তুগাল), আশরফ হাকিমি (মরক্কো)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), রদ্রি (স্পেন), ভিটিনহা (পর্তুগাল)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে), লিওনেল মেসি (আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (স্পেন)
