Hashtagintro

সরকারি রাস্তা জবরদখল! বিহারের বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের বাড়িতে বুলডোজার

বিহারের বিজেপি বিধায়ক তথা সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরের বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ। এবার তাঁর বাড়ির বেআইনি পাঁচিল গুঁড়িয়ে দিল বুলডোজার। শুক্রবার প্রশাসনের আধিকারিকরা তাঁর দ্বারভাঙার পৌখরাভিন্দা গ্রামে গিয়ে মাপজোক করেন। সেখানেই প্রমাণ মেলে, সরকারি রাস্তার একাংশ দখল কেরে পাঁচিল তোলার বিষয়টি। এরপরই রঙ-দল না দেখেই শুরু হয় প্রশাসনের ‘অ্যাকশন’!

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই বেশ কয়েকজন স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে, সরকারি রাস্তা, স্থানীয় একটি মন্দির, নিকাশি নালা সহ একাধিক সরকারি জমি দখল করেছে। এই অভিযোগ বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্তও যায়। রাজ্য সরকারের পোর্টালে জমা পড়ে এই সংক্রান্ত অভিযোগ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই বেশ কয়েকজন স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে, সরকারি রাস্তা, স্থানীয় একটি মন্দির, নিকাশি নালা সহ একাধিক সরকারি জমি দখল করেছে। এই অভিযোগ বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্তও যায়। রাজ্য সরকারের পোর্টালে জমা পড়ে এই সংক্রান্ত অভিযোগ। এর পরে ডেপুটি কালেক্টর অজয় কুমার এবং সার্কেল অফিসার অলোক কুমার গ্রামে পরিদর্শনে যান। অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দাদের সামনেই জমি মাপজোক হয়। এরপরই প্রশাসনিক তৎপরতা পাঁচিল ভেঙে সাধারণ মানুষের সরকারি রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

সরকারি জমির পাশাপাশি মৈথিলী ঠাকুরের বাবার বিরুদ্ধে ব্যক্তিগত জমি দখলের অভিযোগ তোলেন গ্রামেরই এক বাসিন্দা। গত ৭ নভেম্বর সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। শুধু তাই নয়, দখলদারি সরাতে বললে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে পরিবারের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক মৈথিলী। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এনডিএ-র বিধায়কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চেয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language