Hashtagintro

ভানুয়াতুতে আস্ত একখানা দ্বীপ আছে অভিষেকের! এবার বোমা ফাটালেন মদন

ভানুয়াতুতে নিজস্ব দ্বীপ আছে মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তিনি জানান, বিনয় মিশ্র-সহ অভিষেকের বন্ধুরা সেখানে থাকেন। ওই দ্বীপে গিয়ে ১-২ বছর অভিষেককে থাকার পরামর্শ দেন মদন। তাঁর কথায়, “এবারের পুরভোটটা ছেড়ে দিন। ২৯ সালের লোকসভা ভোটে দেখা হবে।”

ভারতে অপরাধ করে নীরব মোদি, মেহুল চোকসি, বিনয় মিশ্ররা বিভিন্ন সময়ে ভানুয়াতুতে গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ রয়েছে। সেই ভানুয়াতুতেই আস্ত একটি দ্বীপ কিনে ফেলেছেন অভিষেক? এমনই বিস্ফোরক অভিযোগ শোনা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা মদন মিত্র। তাঁর দাবি, সামনের নির্বাচনে অভিষেক রাজনীতির ময়দানে না থাকলে তৃণমূলের ভাবমূর্তি অনেক ভালো হবে। তাই অভিষেক যেন নিজের ওই দ্বীপে চলে যান। অভিষেকের চোখের চিকিৎসার জন্য আমেরিকা সফর নিয়েও খোঁচা দেন মদন। পাশাপাশি চার্টার্ড বিমানের প্রসঙ্গ তুলেও অভিষেককে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, নদী, নদীর চর খেয়েছেন অভিষেক। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মদনের দাবি, মমতাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করে না। অভিষেকের জন্য সবাইকে ভুলে গিয়েছেন তিনি। মমতাকে তাঁর পরামর্শ, অভিষেকের কাছ থেকে যেন পার্টির দায়িত্বটা নিয়ে নেন তিনি।

এবিষয়ে মমতা তৃণমূলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “উনি তো এক এক সময় এক এক মুডে থাকেন। একথা কোন সময় বলেছেন সেটা দেখতে হবে। মমতা ব্যানার্জির ছবি না থাকলে মদন মিত্র পাড়ার কাউন্সিলরও হতে পারতেন না। এখন বিজেপিকে খুশি করতে মমতা, অভিষেককে আক্রমণ করছেন। কিছুদিন আগে পর্যন্ত বলতে, মমতা, অভিষেকই সব। একটা বাচ্চা ছেলেও বুঝছে যে উনি কেন এসব বলছেন।”

মদন মিত্রের দাবি প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “অভিষেকের কাণ্ডকারখানা মদন মিত্র আগে থেকেই জানতেন। এখন জাহাজ ডুবে গিয়েছে বলে সেখান থেকে পালাতে মদনবাবু এসব বলছেন। উনি যা বলছেন ঠিকই বলছেন।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language